Tuesday, April 7, 2026

সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকে কেমন প্রশ্ন হবে বিজ্ঞপ্তি দিয়ে জানাল সংসদ

Date:

Share post:

সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকে কেমন প্রশ্ন হবে বিজ্ঞপ্তি দিয়ে জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রশ্নপত্রের ৫০ শতাংশ প্রশ্ন হবে সহজ বা সরল প্রশ্ন। ৩০ শতাংশ প্রশ্ন হবে সামান্য কঠিন এবং বাকি ২০ শতাংশ প্রশ্ন হবে উচ্চ মানের। মূলত এই ২০ শতাংশ প্রশ্ন দিয়ে ছাত্রছাত্রীদের মেধা যাচাই করতে চাইছে শিক্ষা সংসদ। বিভিন্ন বিষয়ে মধ্য কতটা দক্ষতা রয়েছে, তা এই ২০ শতাংশ প্রশ্নের মধ্য দিয়ে যাচাই করা হবে।

একাদশ শ্রেণির প্রথম ও দ্বাদশের প্রথম সেমেস্টারের প্রশ্ন ভাগ করা হচ্ছে তিনটি স্তরে। সেখানে সাধারণ পড়ুয়ার পাশাপাশি মধ্য ও উচ্চ মেধাবী পড়ুয়ারাও যাতে নিজেদের মেধা যাচাই করার সুযোগ পায়, এই ছকেই প্রশ্নপত্র সাজাতে পারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যেই সংসদের তরফে সিলেবাস এবং কী ধরনের প্রশ্ন হবে তা প্রকাশ করা হয়েছে।

প্রশ্নের ৫০ শতাংশ প্রশ্ন হবে সহজ ও সরল প্রশ্ন। ৩০ শতাংশ প্রশ্ন হবে সামান্য কঠিন ও বাকি ২০ শতাংশ প্রশ্ন হবে উচ্চ মানের। মূলত এই ২০ শতাংশ প্রশ্ন দিয়ে ছাত্রছাত্রীদের মেধা যাচাই করা হবে। বিভিন্ন বিষয়ে মধ্য কতটা দক্ষতা রয়েছে, তা এই ২০ শতাংশ প্রশ্নের মধ্য দিয়ে যাচাই করা হবে।

কোন ধরনের প্রশ্নগুলি এই দুটি সেমিস্টারের পরীক্ষাতে থাকবে সেগুলি নিচে উল্লেখ করা হল।

• শূন্যস্থান পূরণ

• কলাম ম্যাচিং

• দাবি-যুক্তি (রিজনিং) টাইপ

• ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন

• নির্ধারিত ক্রম অনুসারে বাক্য সাজানো

• সত্য এবং মিথ্যা নির্ণয় করা প্রশ্ন

• কেস ভিত্তিক প্রশ্ন



Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...