Sunday, June 28, 2026

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয় সুপ্রিম কোর্টে। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মেধাতালিকা প্রকাশে যে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) দিয়েছিল সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court)। আর এই রায়ের কয়েক ঘণ্টার মধ্যেই এবছরের জয়েন্টের ফল প্রকাশ করে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (WBJEEB)। এত দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় নিজের খুশি ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।

জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সাফল্যকে তুলে ধরে মুখ্যমন্ত্রী লেখেন, আমি অত্যন্ত আনন্দিত যে মহামান্য সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায় বেরোনোর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা এ বছরের জয়েন্ট এন্ট্রান্সের (Joint Entrance) ফলাফল প্রকাশ করতে পেরেছি। যে ক্ষিপ্রতার সঙ্গে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (WBJEEB) এই কাজটা করল আমি তার জন্য তাদের ধন্যবাদ জানাই। এবার আমাদের রাজ্যের ১ লক্ষেরও বেশি ছেলে-মেয়েরা আগামীদিনের ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট হবার লক্ষ্যে নিশ্চিন্তে এগিয়ে যেতে পারবে।

শুক্রবারের সুপ্রিম রায়ে জট খুলেছে কলেজে ভর্তিতেও। সেই বিষয়টি তুলে ধরে মুখ্যমন্ত্রী লেখেন, একইভাবে, মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের পরই বিভিন্ন কলেজে আন্ডার গ্র‍্যাজুয়েট (UG) কোর্স-এ ভর্তি হবার জন্য মেধা-তালিকাও কেন্দ্রীয় অ্যাডমিশান পোর্টালে আজ প্রকাশিত হয়েছে। এটাও অত্যন্ত আনন্দের।

আরও পড়ুন: বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

সেই সঙ্গে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও লেখেন, অন্যান্য সংশ্লিষ্ট বকেয়া বিষয়গুলিও অবিলম্বে মিটিয়ে নেওয়া হবে। আইনী কিছু জটিলতার কারণে, আমরা বাধ্য হয়েছি ফলপ্রকাশ করার জন্য অপেক্ষা করতে। এর জন্য আমি দু:খিত, কিন্তু এটা মোটেও আমাদের ইচ্ছাকৃত নয়। আমি কখনো চাই না কারো ক্ষতি হোক। আমি সবসময় চাই, সকলের ভালো হোক। দেরীতে ফলপ্রকাশের কারণে কারো যাতে ক্ষতি না হয় সেটাও আমরা দেখব।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...