Saturday, April 4, 2026

জলপাইগুড়িতে বুথে অশান্তি বাধানোর চেষ্টা বিজেপি বিধায়কের, রিপোর্ট তলব কমিশনের

Date:

Share post:

আপাত শান্ত পরিস্থিতিতে চলছে জলপাইগুড়ি লোকসভার ভোট। ব্যতিক্রম ডাবগ্রাম-ফুলবাড়ি। সেখানকার বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। জানা গিয়েছে, ভোটের দিন সকাল থেকেই নিজের বিধানসভা এলাকার মধ্যে কর্মীদের নিয়ে ঘুরছিলেন শিখা। অভিযোগ, জলপাইগুড়ি লোকসভার প্রার্থীকে সঙ্গে নিয়ে শিখা বুথে ঢোকার চেষ্টা করেছিলেন। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন। তখন নিরাপত্তারক্ষীরা তাকে বাধা দেন। অভিযোগ, বাধা পেয়েই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি বিধায়ক। পুলিশ তাঁকে জানায়, সেই বুথের ভোটার না হলে তিনি বুথের ভিতরে ঢুকতে পারবেন না। কিন্তু অভিযোগ, তা মানতে রাজি হননি শিখা। তা নিয়েই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। শিখা পুলিশের কোনও আপত্তিই মানতে চাননি। পুলিশও তাঁর সামনে থেকে বাধা সরায়নি। একটা সময় পুলিশ বাহিনীর মুখোমুখি হয়ে পড়েন বিজেপি কর্মী-সমর্থকেরা। মাঝে ছিল পুলিশের ব্যারিকেড। এই পরিস্থিতিতে শিখাকে একটি গাড়িতে ঢুকিয়ে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। তার পর ক্রমশ উত্তেজনা থিতিয়ে আসে।
এই ঘটনায় শেষ পর্যন্ত রিপোর্ট চাইল কমিশন৷ পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন শিলিগুড়ির মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। তিনি বলেছেন,শান্তিপূর্ণভাবে এখানে ভোট হচ্ছিল। বিজেপি বিধায়ক ইচ্ছাকৃতভাবে পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করেন। পুলিশ কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।প্রথম থেকেই উনি প্ররোচনার সৃষ্টি করছেন। প্রার্থীর সঙ্গে বিভিন্ন বুথের ভেতরে ঢুকে যাচ্ছেন! নিয়ম অনুযায়ী, উনি সেটা পারেন না। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন বিজেপি বিধায়ক। সকাল থেকেই নিয়ম ভঙ্গ করছেন।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...