Friday, April 3, 2026

কালো কোট থেকে মুক্তি! গরমে নির্দেশিকা হাইকোর্টের প্রধান বিচারপতির

Date:

Share post:

গরমে হাঁসফাঁস রাজ্যবাসী দিনে-রাতে ক্রমশ ঊর্ধ্বমুখি তাপমাত্রা ও শুষ্কতার থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে। সেখানে বেশ কিছু পেশার মানুষ বাধ্য হচ্ছেন গরম বা গাঢ় রঙের পোশাক পরতে। এই পরিস্থিতিতে এক নতুন নির্দেশিকায় খুশির ছোঁয়া কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। এবার আইনজীবীদের কালো জোব্বা থেকে অন্তত কিছুদিনের জন্য মুক্তির ঘোষণা করা হল। নির্দেশিকা দিয়ে জানানো হল প্রধান বিচারপতির (Chief Justice) তরফে।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে “তাপপ্রবাহের সঙ্গে উগ্র আবহাওয়ার কথা মাথায় রেখে প্রধান বিচারপতি আপাতত বাধিত হচ্ছেন এই জানিয়ে – আবহাওয়ার কথা মাথায় রেখে অ্যাডভোকেট গাউন (Advocates’ gown) পরা থেকে অব্যাহতি দেওয়া হল গরমের ছুটির শেষ অর্থাৎ ১০ জুন, ২০২৪ পর্যন্ত।” নির্দেশিকা অনুযায়ী ২৭ মে থেকে কলকাতা হাইকোর্টে গরমের ছুটি শুরু হওয়ার কথা। ছুটি চলবে ৭ জুন, শুক্রবার পর্যন্ত। সোমবার ১০ জুন ফের শুরু হবে হাইকোর্টের কাজ। এর মধ্যে বিশেষ আদালতে বিভিন্ন জরুরি মামলার শুনানি চলবে। তবে গরমের ছুটি শুরুর আগে পর্যন্ত এই নির্দেশিকা থাকছে। অর্থাৎ আপাতত আদালতে কালো কোট পরে এক এজলাস থেকে আরেক এজলাসে ছুটোছুটি থেকেও মুক্তি কলকাতা হাইকোর্টের আইনজীবীদের।

 

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...