Saturday, April 11, 2026

কেউ শরীরের, কেউ সামাজিকতার রেখা অতিক্রম করে ‘দায়িত্ব’ পালনে ভোটকেন্দ্রে

Date:

Share post:

সদ্য বিয়ে হয়েছে। কিন্তু নির্বাচনের উৎসবে যোগ দেওয়ার কর্তব্য পালনে নারাজ ওরা। লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটে তাই কোথাও হাজির নব বিবাহিত দম্পতি, আবার কোথাও বিশ্বের ক্ষুদ্রতম মহিলা ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের দায়িত্ব পালন করলেন নিজের ভোট নিজে দিয়ে। একাধিক রাজ্যে দেখা গেল নব বিবাহিত দম্পতি বর-কনের সাজেই ভোট দিলেন।

মহারাষ্ট্রের নাগপুরে একটি স্কুলে ভোট দেন বিশ্বের সর্ব ক্ষুদ্র মহিলা জ্যোতি আমগে। এটি তাঁর দ্বিতীয় লোকসভা নির্বাচন। পরিবারের সঙ্গে লাল পোশাকে সেজে ভোটকেন্দ্রে আসেন তিনি। ভোট দেওয়ার পরে তিনি জানান, “আমি সবসময় আমার ভোটাধিকার প্রয়োগ করি এবং দেশের প্রতি এটা আমার কর্তব্য।”

অন্যদিকে জম্মু ও কাশ্মীর, উত্তরাখন্ড, ঝাড়খন্ডে একাধিক নবদম্পতি নতুন বর-বধূর বেশে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে এর মধ্যে সবথেকে বেশি চর্চিত হন কাশ্মীরের দুই দম্পতি। বৃহস্পতিবারই বিয়ে হয় উধমপুরের কপিল গুপ্তার। শুক্রবার বাড়ি ফিরেই ভোটের লাইনে দাঁড়িয়ে পড়েন তিনি ও তাঁর স্ত্রী। এমনকি তাঁরা প্রথম ভোটারও হন। আবার উধমপুরেরই আরেক বাসিন্দা সাহিল। তাঁর স্ত্রী রাধিকা জানান, আগেরদিন বিয়ে হলেও ভোট দেওয়া তাঁর অধিকার। তাই স্বামীকে অনুরোধ করেন যেন তিনি ভোট দেন, এবং স্বামীর সঙ্গে তিনিও ভোটকেন্দ্রে যান। আবার বিকালে নিজের যে কেন্দ্রে নাম রয়েছে, সেখানে গিয়ে ভোট দেবেন তিনি।

 

Related articles

চৈত্রের শেষেই গ্রীষ্মের দাবদাহ, সকাল থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা

বৈশাখ আসার আগেই দক্ষিণবঙ্গ জুড়ে চরম গরমের পূর্বাভাস। শনিবার সকাল থেকে হাঁসফাঁস অবস্থা জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর...

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...