Thursday, June 11, 2026

শুক্রের সন্ধ্যায় সাতপাকে রূপাঞ্জনা- রাতুল, পাঁচতারা হোটেলে জমজমাট বিয়ে বাড়ি 

Date:

Share post:

বৈশাখী সন্ধ্যায় চার হাত এক হতে চলেছে টলিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র ও রাতুল মুখোপাধ্যায়ের (Rupanjana Mitra and Ratul Mukherjee wedding)। প্রায় ৬ বছর প্রেম করার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন যুগলে। সকাল থেকেই চলছে বিয়ের আচার অনুষ্ঠান। সান্ধ্য লগ্নেই সাত পাকে ঘুরবেন তারকা জুটি।

ফেব্রুয়ারির শীতে শৈল শহরে বাগদান সম্পন্ন হয়েছিল। এবার গরমের কলকাতায় গাঁটছড়া বাঁধছেন রূপাঞ্জনা – রাতুল। সূত্রের খবর সেলিব্রেটি কাপলের ঘনিষ্ঠরাই বিবাহ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। হিন্দু আচার মেনেই সকাল থেকে বিয়ের সব অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অভিনেত্রীর বন্ধুরা বলছেন ছাদনাতলায় যাওয়ার আগে খুনসুটিতে মেতেছেন হবু দম্পতি। বৃহস্পতিবার আইবুড়ো ভাতের মেনুতে ছিল পোলাও, ৭ রকম ভাজা, ডাল , মাংস, মাছ, চাটনি, মিষ্টি, ইত্যাদি। সমাজমাধ্যমে পোস্ট করা ছবিতে রূপাঞ্জনা – রাতুলের সঙ্গে এক ফ্রেমে দেখা যায় অভিনেত্রীর ছেলেকেও। বিয়ের সন্ধ্যায় লাল শাড়ি আর সাবেকি পোশাকে সাজবেন রূপাঞ্জনা। কিন্তু রাতুলের পোশাক কী হবে তা নিয়ে বেশ কৌতুহল নেটিজেনদের মনে।

 

Related articles

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...

ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়্গে

কর্নাটক (Karnataka) থেকে রাজ্যসভায় পুনর্নির্বাচিত হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা প্রবীণ রাজনীতিক মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। কার্যত এবারেও...

মোহনবাগানে নতুন বিদেশি, বন্ধ হচ্ছে সুরুচি সংঘের ফুটবল দল?

বসিনিয়ার জাতীয় দলে খেলা ফুটবলার সামীর জেলজোকোভিক(Samir Zeljkovic )সই করলেন মোহনবাগানে( Mohun Bagan Super Giant )। সদ্য সমাপ্ত...