Tuesday, March 3, 2026

১০২ আসনে শান্তিন্তেই প্রথম দফার নির্বাচন, কোথায় কত ভোট?

Date:

Share post:

মোটের উপর শান্তিতেই মিটল প্রথম দফার নির্বাচন (First Phase Election)। শুক্রবার থেকে দেশে শুরু হয়েছে ১৮ তম লোকসভা নির্বাচন (Loksabha Election)। মোট সাত দফায় ভোট গ্রহণ হবে। এদিন মোট ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২ আসনে শেষ হয় ভোটাভুটি। নির্বাচন কমিশনের (Election Commission of India) তথ্য অনুযায়ী গণতন্ত্রের উৎসবে এদিন সামিল হন ১৬.৬৩ কোটি মানুষ। দিনের শেষে কমিশনের তথ্য অনুযায়ী ১০২ আসনে মোট ৫৯.৭ শতাংশ ভোট (voting percentage) পড়েছে বলে খবর।

এক নজরে দেখে নেওয়া যাক কোথায় কত শতাংশ ভোট পড়ল?

বিহারের ১ লোকসভা আসনে দিনের শেষে ভোটদানের হার ৫৬.৮৭ শতাংশ, ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩১৫১৪৮ জন
অরুণাচল প্রদেশে ২ লোকসভা আসনে ভোট পড়েছে ৬৫.৪৬ শতাংশ, ভোট দিয়েছেন ৮৯২৬৯৪ জন
অসমের ৫ আসনে ভোট পড়েছে ৭১.৩৮ শতাংশ, ভোট দিয়েছেন ৮৬৪৭৮৬৯ জন
বিহারের ৪ আসনে ভোট পড়েছে ৪৭.৪৯ শতাংশ, ভোট দিয়েছেন ৭৬০১৬২৯ জন
ছত্তিশগড়ের একটি আসনে ভোট পড়েছে ৬৩.৪১ শতাংশ, ভোট দিয়েছেন ১৪৭২২০৭ জন
জম্মু ও কাশ্মীরের এক আসনে ভোট পড়েছে ৬৫.০৮ শতাংশ, ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৬২৩১৯৫ জন
লাক্ষাদ্বীপের এক আসনে দিনের শেষে ভোট পড়েছে ৫৯.০২ শতাংশ, ভোটাধিকার প্রয়োগ করেছেন ৫৭৭৮৪ জন।
মধ্যপ্রদেশের ৬ আসনে ভোট পড়েছে ৬৩.০৩ শতাংশ, ১১৩০৯৬৩৬ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।
মহারাষ্ট্রের ৫ আসনে দিনের শেষে ভোট পড়েছে ৫৪.০৯ শতাংশ, ভোট দিয়েছেন ৫৪.৮৫ জন
মণিপুরের ২ আসনে মোট পড়েছে ৬৭.০৭ শতাংশ, ভোটদান করেছেন ১৫৪৪৬৫২ জন।
মেঘালয়ের ২ আসনে ভোট পড়েছে ৬৯.০৯ শতাংশ, ভোট দিয়েছেন ২২২৬৫৬৭ জন।
মিজোরামের ১ আসনে দিনের শেষে ভোট পড়েছে ৫২.০৭ শতাংশ, ভোট দিয়েছেন ৮৫৬৩৬৪ জন।
নাগাল্যান্ডে ১ আসনে ভোট পড়েছে ৫৫.০৮ শতাংশ, ভোট দিয়েছেন ১৩১৭৫৩৬ জন।
পুদুচেরির ১ আসনে ভোট পড়েছে ৫৮.০৯ শতাংশ, ভোট দিয়েছেন ১০২৩৬৯৯ জন
রাজস্থানের ১২ আসনে ভোট পড়েছে ৫০.০৫ শতাংশ, ভোট দিয়েছেন ২৫৩১৫৫৪১ জন।
সিকিমের ১ আসনে দিনের শেষে ভোটদানের হার ৫২.০৭ শতাংশ, ভোটাধিকার প্রয়োগ করেছেন ৬৮.০৬ শতাংশ
তামিলনাড়ুর ৩৯ আসনে দিনের শেষে ভোট পড়েছে ৬২ শতাংশ, ভোট দিয়েছেন ৬২৩৩৩৯২৫ জন।
ত্রিপুরার ১ আসনে দিনের শেষে ভোট পড়েছে ৭৬.০১ শতাংশ, ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৪৬৩৫২৬ জন।
উত্তরাখণ্ডের ৫ আসনে মোট ভোট পড়েছে ৫৩.০৬ শতাংশ, ভোট দিয়েছেন ৮৩৩৭৯১৪ জন
উত্তর প্রদেশের ৮ আসনে দিনের শেষে ভোট পড়েছে ৫৭.০৬ শতাংশ, ভোট দিয়েছেন ১৪৪০১৫৪৩ জন।

তবে এদিন প্রথম পর্বের নির্বাচন শেষ হতেই বিজেপির শোকে ‘ফ্লপ’ দাবি বিরোধীদের। তবে দিনের শেষে নির্বাচন কমিশনের দেওয়া তথ্যে দেখা যাচ্ছে ভোটদানের নিরিখে সবচেয়ে প্রথম স্থানেই রয়েছে ত্রিপুরা। সেখানে ১ আসনেই দিনের শেষে ভোট পড়েছে ৭৬.১০ শতাংশ। তবে এদিন সবচেয়ে বেশি ভোটাদানে রেকর্ড গড়েছে বাংলাই। দিনের শেষে সেখানে ভোটদানের হার ৭৭.৫৭ শতাংশ। তবে এদিন আলাদা প্রশাসনের দাবিতে ভোট বয়কট করে নাগাল্যান্ডের ৬ জেলার মানুষ, প্রায় শূন্য শতাংশ ভোট পড়ল নাগাল্যান্ডের ৬ জেলায়। ১৬ জেলার নাগাল্যান্ডে একটিই লোকসভা আসন। শুক্রবার সকাল ৭ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে সন্ধে ৬টা অবধি চলে ভোটাভুটি। নির্বাচনের ফল প্রকাশ হবে ৪ জুন।

spot_img

Related articles

মাধ্যমিকের পর কোন বিষয়? পড়ুয়াদের দোটানা কাটাতে কেরিয়ার গাইডেন্সে জোর নয়া সভাপতির 

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নয়া সভাপতি হিসেবে সোমবার দায়িত্ব নিলেন অধ্যাপক পার্থ কর্মকার। চিরঞ্জীব ভট্টাচার্যের স্থলাভিষিক্ত হয়েই নিজের...

বাগুইআটিতে নয়া দমকল কেন্দ্রের শিলান্যাস সুজিতের, একগুচ্ছ প্রকল্পের সূচনা বিধাননগরে

রাজ্যজুড়ে উন্নয়নের কর্মযজ্ঞের অঙ্গ হিসেবে সোমবার একগুচ্ছ নতুন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন হল বিধাননগরে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য...

প্রাক দোল- উৎসবের মঞ্চ থেকে সর্বধর্ম সমন্বয়-সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর, পা মেলালেন ডান্ডিয়ায়

দোলের প্রাক্কালে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত দোল ও হোলির মিলন উৎসবের মঞ্চ থেকে সর্বধর্ম সমন্বয় ও সম্প্রীতির...

ভোটার তালিকা জট: দায় ঝাড়ছে কমিশন, পাল্টা সরব ডব্লিউবিসিএস আধিকারিকরা 

ভোটার তালিকায় ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা বিচারাধীন নামগুলি ঘিরে দানা বাধা বিতর্কে এবার সরাসরি সংঘাতের আবহে মুখ খুলল ডব্লিউবিসিএস...