Tuesday, June 9, 2026

গণতন্ত্রের উৎসবে সামিল গুগুলও! ভোট শুরু হতেই নয়া সাজে ডুডল

Date:

Share post:

শুক্রবার থেকে দেশজুড়ে শুরু ১৮ তম লোকসভা নির্বাচন (Loksabha Election)। সকাল থেকেই দেশের ১০২ কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা। আর দেশে গণতন্ত্রের উৎসব শুরু হতেই গুগলও (Google) সেজে উঠল নতুন সাজে। শুক্রবার সকালেই বদলে যায় গুগুলের চেহারা। একেবারে লোকসভা নির্বাচনে (Loksabha Election) নিজেদের আলাদাভাবে তুলে ধরে ভোটযুদ্ধে রাজনৈতিক দলগুলির পাশাপাশি ময়দানে নেমে পড়েছে তারাও। এদিন গুগলের হোম পেজ বা ডুডলে সার্চ করে দেশের বিভিন্ন প্রান্তের প্রতি মুহূর্তের আপডেট (Updates) তুলে ধরছে গুগল। এদিন আঙুলে কালি লাগানো ভোটদানের মুহূর্তের ছবিতেই সেজে উঠেছে তারা।

মূলত, শুক্রবার দেশের ১৭ রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ১০২ আসনে ভোটাভুটি চলছে। তালিকায় একদিকে যেমন আছে পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি কেন্দ্র। তেমনই রাজ্যের ৩ আসনের পাশাপাশি এদিন অরুণাচল প্রদেশের ২, অসমের ৫, বিহারের ৪, ছত্তিশগড়ের ১, মহারাষ্ট্রের ৫, মণিপুরের ১, মেঘালয়ের ২ আসনে ভোটাভুটি চলছে। পাশাপাশি মিজোরামের ১, নাগাল্যান্ডের ১, রাজস্থানের ১২, সিকিমের ১, তামিলনাড়ুর ৩৯, ত্রিপুরার ১, উত্তরপ্রদেশ ৮, মধ্যপ্রদেশ ৫, উত্তরাখণ্ডের ৫, আন্দামান ও নিকোবরে ১, জম্মু ও কাশ্মীরের ১, লাক্ষাদ্বীপ ও পুদুচেরির একটি করে আসনে সকাল থেকেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা। পাশাপাশি বাংলার ৩ আসনে সকাল থেকেই তীব্র গরমকে উপেক্ষা করেই গণতন্ত্রের উৎসবে সামিল রাজ্যবাসী।

আর গণতন্ত্রের উৎসব শুরু হতেই শুক্রবার সকাল সকাল নিজেদের একেবারে নয়া রূপে তুলে ধরল গুগল। যদিও এই বিশেষ ডুডলের ডিজাইন কে করেছেন তা এখনও জানা যায়নি। তবে আজ সারাদিনই গুগলের হোম পেজে জ্বলজ্বল করছে নতুন ডুডল।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...