Wednesday, June 24, 2026

প্রথম দফার ভোটে অশান্ত মনিপুর, গুলি চললো বুথে

Date:

Share post:

লোকসভা নির্বাচনে (Loksabha Election) উত্তেজনা ছড়ালো মনিপুরে (Manipur)। শুক্রবার সকালে ভোট চলাকালীন পূর্ব ইম্ফলের একটি বুথে বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও কোথা থেকে গুলি চলেছে সেই উৎস সম্পর্কে পুলিশ এখনও পর্যন্ত স্পষ্ট কোনও ব্যাখ্যা দিতে পারেনি। তবে গুলি চলার বেশ কিছু ভিডিও সমাজ মাধ্যমে (Social media)ভাইরাল হয়েছে।

এবারের লোকসভা নির্বাচনে উত্তর-পূর্বের এই রাজ্যে দু দফায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। প্রথম দফা থেকেই উত্তেজনা ছড়িয়েছে মনিপুরে। এদিন দেশের ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২টি আসনে ভোটপর্ব চলছে। বাংলায় ভোটদানের হার সব থেকে বেশি। উত্তরবঙ্গের কোচবিহারে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। তবে মোটের উপর বাংলা তথা দেশের ভোট গ্রহণ আপাতত শান্তিপূর্ণ হচ্ছে বলেই কমিশন সূত্রে খবর।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...