Tuesday, March 31, 2026

উত্তরপ্রদেশের একাধিক লোকসভায় বিজেপির হুমকি! কমিশনে অভিযোগ সপা-র

Date:

Share post:

কোথাও বিজেপি কর্মীরা সরাসরি ভোটারদের বাধা দিয়েছেন। কোথাও প্রশাসনকে কাজে লাগিয়ে ভোটার বা বিরোধী এজেন্টদের (polling agent) উপর চাপ প্রয়োগ করার অভিযোগ সকাল থেকে ব্যস্ত থাকল উত্তরপ্রদেশের নির্বাচন। সমাজবাদী পার্টির (Samajwadi Party) পক্ষ থেকে ভোটার লিস্টে (voter list) বেছে বেছে ভোটারদের নাম বাদ দেওয়া থেকে বুথ থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তোলা হয়েছে সকাল থেকে। অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনেও।

সমাজবাদী পার্টির অভিযোগ কৈরানা, মুরাদাবাদ, রামপুর লোকসভা কেন্দ্রের একাধিক বুথে সাধারণ ভোটারদের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। মুরাদাবাদ নগর শহরের বুথেও সমাজবাদী পার্টির সমর্থকদের নাম বাদ পড়েছে তালিকা থেকে। কৈরানা লোকসভা কেন্দ্রে মহিলা ভোটারকে প্রশাসনের হাতে নিগ্রহের অভিযোগ ওঠে। বুথের বাইরে এসে অভিযোগ জানান সংখ্যালঘু মহিলা ভোটার। সাহারাণপুর কেন্দ্রে বিজেপির মারে সমাজবাদী পার্টির এজেন্ট বুথের (booth) বাইরে বেরিয়ে আসতে বাধ্য হন বলে অভিযোগ করা হয়।

তবে মারাত্মক অভিযোগ ওঠে রামপুরে। সেখানে পুলিশ সমাজবাদী পার্টির এজেন্টকে বের করে দেন বিনা কারণে এমন অভিযোগ তোলেন দলের নেতৃত্ব। মুজফফরনগর কেন্দ্রে বুথ ক্যাপচারিংয়ের অভিযোগ জানিয়ে কমিশনে অভিযোগ দায়ের করেছেন সমাজবাদী পার্টির প্রার্থী হরেন্দ্র সিং মালিক। রামপুর ও মুজফফরনগরে বেশ কিছু বুথে ইভিএম খারাপ হওয়ার ঘটনাও ঘটেছে। ফলে ভোটদানে অনেকটাই সময় নষ্ট হওয়ার অভিযোগ তুলেছে বিরোধীরা।

 

Related articles

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...