Sunday, June 28, 2026

ভোটে উত্তপ্ত ভেটাগুড়ি, আক্রান্ত তৃণমূলের ব্লক সভাপতি! হাসপাতালে গেলেন উদয়ন 

Date:

Share post:

ভোটের সকালে খবরের শিরোনামে কোচবিহারের ভেটাগুড়ি (Bhetaguri, Dinhata) এলাকা। ভোট দিতে গিয়ে বিজেপির গুন্ডাদের হাতে আক্রান্ত তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত বর্মন (Ananta Barman)। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পাওয়া মাত্রই নিজের ভোটদান ছেড়ে হাসপাতালে গেলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। এরপর দিনহাটা পুলিশ স্টেশনে (Dinhata Police Station) গিয়ে আইসির সঙ্গে দেখাও করেন তিনি। ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।

তৃণমূলের তরফে অভিযোগ নিশীথ প্রামানিকের (Nisith Pramanik) নেতৃত্বে রতন বর্মন, অজিত মোহান্ত সহ তিনজন তৃণমূলের ব্লক সভাপতির উপর হামলা করেছে। উদয়ন গুহ হাসপাতাল থেকে বেরিয়ে বলেন, অভিযুক্তদের নিশীথের বাড়িতেই পাওয়া যাবে। যদি সেটা না হয় তাহলে রাজনীতি ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জও ছুড়ে দেন তিনি। এরপর ভোট দিয়ে ভেটাগুড়ির উদ্দেশে রওনা দেন উদয়ন।

কোচবিহারের বিভিন্ন বুথে সকাল থেকে বিজেপির গুন্ডামি শুরু হয়েছে। সিতাইয়ে তৃণমূলের ক্যাম্প অফিস তুলে দেওয়ার অভিযোগ গেরুয়া শিবিরের বিরুদ্ধে। ঘটনাস্থলে পৌঁছেছেন তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। গোটা বিষয়টি জানার পর প্রয়োজনে কমিশনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন প্রার্থী। পাশাপাশি কোচবিহারের মাথাভাঙ্গায় তৃণমূল এজেন্টকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। গেন্দুগুড়ি এলাকায় তৃণমূলের ক্যাম্প অফিস বসানো নিয়ে গণ্ডগোল পাকানোর অভিযোগ গেরুয়া সমর্থক ও কর্মীদের বিরুদ্ধে। এরপরই লাঠি নিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের ওপর চড়াও হয় বিজেপি। ঘটনায় চারজন গুরুতর জখম হয়েছেন। তাঁদের মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...