Friday, April 3, 2026

৪০০ পার নয়, ওরা পগার পার হবে: বিজেপিকে তীব্র আক্রমণ মমতার

Date:

Share post:

সারা ভারতে বিজেপি ক্ষমতায় আসছে না। অত চিন্তা করার কারণ নেই। আর এজেন্সিগুলিকেও ভয় পাওয়ার কোনও কারণ নেই। তথ্য দিয়ে বোঝালেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার মালদহের জোড়া সভা থেকে তাঁর হুঙ্কার, এবার লোকসভায় বিজেপি বলছে ৪০০ পার করবে! বিজেপি (BJP) এবার পগার পার হয়ে যাবে।

এদিন তথ্য-পরিসংখ্যান দিয়ে মমতা বলেন, বিজেপি কেরালায় আসন পাবে না। তামিলনাড়ুতেও পাবে না। বাংলায় পাবে না। কর্নাটকে কি ওরা বেশি আসন পাবে? রাজস্থানে, বিহারে, মহারাষ্ট্রে, এমনকী উত্তরপ্রদেশেও ওরা সব আসন পাবে না। রাজস্থান, মধ্যপ্রদেশে হাফ-হাফ হয়ে যাবে। দিল্লিতে, পঞ্জাবেও ওরা পাবে না। তাহলে কোন হিসেবে ৪০০ আসন হবে ওদের? তিনি বলেন, গতবার সব আসন পেয়ে ৩০৩ হয়েছিল। ৪০০ কী করে হবে। ও রকম ওরা বলে। ২০২১-এ বলেছিল বাংলায় ২০০ পার করবে। ১০০ পার করতে পেরেছিল? ৮০ পার করতে পেরেছিল? যে ৭৭টা পেয়েছিল, তার মধ্যে ১০ জন আমাদের সঙ্গে চলে এসেছে। এবারও একই অবস্থা হবে। ৪০০ পার নয়, ওরা পগার পার হবে।

মুখ্যমন্ত্রীর সাফ কথা, এতই যদি কনফিডেন্স, তাহলে কেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হচ্ছে, কেন  স্টেট পুলিশকে রাখছে না। এত ভয়! বিজেপি (BJP) এখন ‘ভাই ভাই সঙ্ঘ’ তৈরি করেছে সিবিআই-ইডিকে নিয়ে। ভিডিও তৈরি করে মানুষকে ভয় দেখাচ্ছে, মানুষকে চমকাচ্ছে। তাই একটা ভোটও যেন বিজেপিতে না যায়। “যদি ঈশ্বরে বিশ্বাস করেন, মাতৃ-পিতৃ দেবতাকে বিশ্বাস করেন, তবে এই বিজেপি আর নয়“ -বার্তা তৃণমূল নেত্রীর।




Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...