Friday, April 3, 2026

নজরে দ্বিতীয় দফা! আজ মালদহে জোড়া সভা মমতার, প্রচার সভা-রোড শো অভিষেকেরও

Date:

Share post:

শুক্রবার বাংলার ৩ আসনে শেষ হয়েছে প্রথম দফার (First Phase) ভোটগ্ৰহণ (Voting)। দ্বিতীয় দফার নির্বাচন আগামী ২৬ এপ্রিল, শুক্রবার। ওই দফায় বালুরঘাট, দার্জিলিং ও রায়গঞ্জে হতে চলেছে নির্বাচন। এবার ভোট হতে চলা আসনগুলিতে শনিবার থেকেই প্রচার শুরু তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ মালদহে জোড়া সভা রয়েছে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি আজই উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সভা এবং রোড শো করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা, অভিষেকের প্রচার ঘিরে তুমুল উদ্দীপনা কর্মী-সমর্থকদের মধ্যে।

শনিবার মালদহের গাজোল ও এনায়েতপুরে সভা করবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। ইতিমধ্যে সেই সভার প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ে সমর্থনে গাজল কলেজ মাঠে নির্বাচনী সভা করবেন মমতা। শনিবার সকাল হতেই ধীরে ধীরে সেখানে ভিড় জমাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা। তৃণমূল সভানেত্রীর সফরসূচি নির্দিষ্ট হওয়ার পর থেকে শুরু হয়েছে মাঠ সাজানোর কাজ। ইতিমধ্যেই হেলিকপ্টার নামার জন্য তৈরি হয়েছে হেলিপ্যাড। হেলিকপ্টার নামার ট্রায়াল রান হয়েছে শুক্রবার। এদিকে প্যান্ডেল তৈরির কাজের প্রস্তুতি তদারকি করতে হাজির ছিলেন মালদহ জেলা তৃণমূল সভাপতি আবদূর রহিম বক্সী। তিনি আশাবাদী, তীব্র দহন উপেক্ষা করেও প্রায় লক্ষাধিক কর্মী সমর্থকেরা গাজলের জনসভা সফল করতে হাজির থাকবেন।

অন্যদিকে, এদিন রায়গঞ্জে দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ওইদিন বালুরঘাটে দলীয় প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে একটি রোড শোও করবেন অভিষেক। প্রথম দফার ভোটের পর শুক্রবারই অবশ্য তৃণমূল দাবি করেছে, তিন কেন্দ্রেই ‘লক্ষ্মীর ভান্ডার’-এর সমর্থনে ভোট হয়েছে। মহিলাদের বিপুল ভোটদানে আশা দেখছে তৃণমূল।


Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...