Friday, April 3, 2026

দূরদর্শনে গেরুয়াকরণ! কমিশনের পদক্ষেপের দাবিতে সুর চড়ালেন মমতা

Date:

Share post:

কেন্দ্রের নিয়ন্ত্রনাধীন দূরদর্শনের লোগোর রঙ বদলে গেরুয়া করে দেওয়ায় এবার সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। জমিদারি মনোভাব দেখিয়ে সম্প্রতি গোটা দেশে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন যেভাবে দূরদর্শনের লোগোর রঙ বদলে দেওয়ার পথে হেঁটেছে বিজেপি সরকার, তাতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, “দূরদর্শনের লোগোর রঙ এভাবে বদলানো ও আচমকা গেরুয়াকরণে আমি স্তম্ভিত, যখন গোটা দেশে নির্বাচন প্রক্রিয়া জারি হয়েছে! এটা সম্পূর্ণভাবে অনৈতিক, ভয়ঙ্কর বেআইনি এবং জাতীয় সরকারি প্রচারমাধ্যমের বিজেপি-পন্থী মনোভাবকেও চড়া সুরে তুলে ধরছে।”

এরপরেই তিনি প্রশ্ন তোলেন, “কীভাবে নির্বাচন কমিশন এই নির্মম, গেরুয়াপন্থী আদর্শ আচরণ বিধি ভঙ্গে অনুমোদন দেয়, যখন সাধারণ মানুষ নির্বাচনের আবহে রয়েছে? নির্বাচন কমিশনের উচিত এখুনি এটা বন্ধ করা এবং এই রঙকে বদলে দূরদর্শনকে তার নিজস্ব নীল রঙের লোগো ফিরিয়ে দেওয়া।”

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...