Wednesday, June 24, 2026

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শাস্তি পেলেন মুম্বইয়ের ব্যাটার এবং কোচ

Date:

Share post:

চলতি আইপিএল-এ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শাস্তি পেলেন মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ পোলার্ড এবং ব্যাটার টিম ডেভিড। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে তাঁদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে। যা নিয়ে বিবৃতি দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে জানা যাচ্ছে, আচরণবিধির ২.২০ অনুচ্ছেদ অনুযায়ী লেভেল ওয়ান অপরাধ করেছেন ডেভিড-পোলার্ড।

এই নিয়ে বিসিসিআই বিবৃতিতে জানিয়েছে, মুম্বই ইন্ডিয়ান্সের দুই সদস্য গত বৃহস্পতিবারের ম্যাচে আইপিএলের আচরণবিধির ২.২০ অনুচ্ছেদ অনুযায়ী লেভেল ওয়ান অপরাধ করেছেন। যা খেলার আদর্শের পরিপন্থী। যদিও তাঁরা ঠিক কী করেছেন, তা সরকারি ভাবে জানায়নি বিসিসিআই। ম্যাচ রেফারি সঞ্জয় বর্মার রিপোর্টের ভিত্তিতে ডেভিড এবং পোলার্ডকে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে বোর্ড।

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে ডেভিড এবং পোলার্ডের জরিমানার কারণ। বৃহস্পতিবারের ম্যাচে মুম্বইয়ের ইনিংসের ১৫তম ওভারে বল করছিলেন আর্শদীপ সিং।সেই সময় ব্যাটার ছিলেন সূর্যকুমার যাদব। ওভারের শেষ বলটি ওয়াইড ইয়র্কার করেন আর্শদীপ । মাঠের আম্পায়ার ওয়াইড দেননি। আর্শদীপ বল করে ফিরে যাওয়ার সময় মুম্বইয়ের ডাগ আউট থেকে সূর্যকুমারকে ডিআরএস নেওয়ার জন্য ইশারা করা হয়। কোচ মার্ক বাউচার, পোলার্ড এবং ডেভিডকে ইশারা করতে দেখা যায়। তাঁরা কয়েক বার ইশারা করার পর ডিআরএসের আবেদন করেন সূর্যকুমার। সঙ্গে সঙ্গে ছুটে আসেন পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দেওয়া স্যাম কুরান। তিনি আম্পায়ারকে জানান, ডিআরএস হতে পারে না। কারণ সূর্যকুমারকে মুম্বইয়ের ডাগ আউট থেকে ইশারা করা হয়েছে। যা নিয়ম-বহির্ভূত। এই ঘটনার জন্যই পোলার্ড এবং ডেভিডকে জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন- একই অপরাধে শাস্তি রাহুল-রুতুরাজের, করা হল জরিমানা

Related articles

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...