Tuesday, June 23, 2026

একই অপরাধে শাস্তি রাহুল-রুতুরাজের, করা হল জরিমানা

Date:

Share post:

এবার শাস্তির মুখে কেএল রাহুল এবং রুতুরাজ গায়কোয়াড। জরিমানা করা হলো চেন্নাই-লখনৌ অধিনায়ককে। মন্থর ওভার রেটের জন্য রাহুল ও রুতুরাজকে জরিমানা করল বিসিসিআই। ১২ লাখ টাকা দিতে হবে দুদলের অধিনায়ককে ।

জানা যাচ্ছে, নির্দিষ্ট সময়ের মধ্যে ২০ ওভার বল শেষ করতে পারেনি কোনও দলই। তাই প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী দুই অধিনায়কের জরিমানা হয়েছে। এবারের আইপিএলে এই প্রথম এক ম্যাচে দুই অধিনায়কের জরিমানা করা হল। নির্দিষ্ট সময় শেষে লখনৌ-এর এক ওভারের বেশি বল করা বাকি ছিল। অন্য দিকে, চেন্নাইয়ের বাকি ছিল তিন ওভার।

আইপিএলের নিয়ম অনুযায়ী প্রথমবার ঠিক সময়ে ওভার শেষ করতে না পারলে অধিনায়কের ১২ লক্ষ টাকা জরিমানা হয়। দ্বিতীয় বার একই ভুল করলে ২৪ লক্ষ টাকা জরিমানা হয়। যে শাস্তি পেয়েছেন ঋষভ পন্থ। গতকাল একই শাস্তি পেয়েছেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তৃতীয় বার একই ভুল করলে অধিনায়ককে এক ম্যাচের জন্য নির্বাসিত হতে হয়। রুতুরাজ-রাহুল প্রথমবার এই ভুল করেছেন। তাই তাদের ১২ লক্ষ টাকা জরিমানা হয়েছে।

এদিকে গতকাল চেন্নাইকে ৮ উইকেটে হারায় লখনৌ। প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে চেন্নাই। জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় কেএল রাহুলের দল।

আরও পড়ুন- ম্যাচ হারলেও, লখনৌ-এর বিরুদ্ধে খেলতে নেমে নজির মাহির

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...