Wednesday, June 24, 2026

“আমি তো যা-ই করি তা-ই মিম!” প্রচারে বেরিয়ে পাল্টা কটাক্ষ রচনার

Date:

Share post:

প্রখর রোদ আর তীব্র দাবদাহ উপেক্ষা করে রোজকার মতো আজ, শনিবারও প্রচারে বেরিয়ে ছিলেন হুগলি কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন বলাগড়ে প্রচারে বের হন রচনা বন্দ্যোপাধ্যায়। প্রচারের ফাঁকে রচনাকে মিষ্টিতে কামড় দিতে দেখা যায়। জলে গলাও ভিজিয়ে নেন বার বার।

এরপরই রচনা বলেন, “আমি যা-ই করি, তাই মিম হয়। আমি সবসময় হাসি। সেটাও সাংঘাতিক একটা মিমের কারণ। রচনা কেন হাসছে, রচনা কেন খাচ্ছে, রচনা কেন হাত নাড়ছে, রচনা কেন চিৎকার করে কথা বলছে। সবেতেই। আমি যা করব, তাই মিমস।” রচনা জানান, একটি বিয়ে বাড়িতে আমন্ত্রণ করল। বিরিয়ানি রান্না হচ্ছে। আমাকে বলল খেতে। কিন্তু প্রচারে যেতে হবে। তাই বসে বিরিয়ানি খাওয়া হল না।

এদিন বলাগড়ের একতারপুর পঞ্চায়েত এলাকায় প্রচার গাড়িতে করে ঘোরার সময় গ্রামের মহিলার তাঁদের জলকষ্টের কথা বলেন রচনাকে। পানীয় জলের অভাব রয়েছে গ্রামে। তাঁদের আশ্বস্ত করে রচনা বলেন, “সবাই ভালোবাসা আর আশীর্বাদ রেখো। তারপর ৫ বছর দেখ আমি কী করি। সব সময় পাশে পাবে। বিশ্বাস রেখো। নিরাশ করব না কাউকে।”

 

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...