Wednesday, June 24, 2026

বালি স্টেশনের কাছে অগ্নিকাণ্ড! ব্যহত ট্রেন চলাচল, ছুটির দিনে নাকাল নিত্যযাত্রীরা

Date:

Share post:

বালি স্টেশনের (Bally Station) কাছে বিধ্বংসী অগ্নিকাণ্ড! রবিবার সন্ধেয় স্টেশনের ৩ নম্বর লাইনের কাছে একটি ঝোপে আচমকাই আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের জেরে ব্যহত ট্রেন চলাচল। তবে দুর্ঘটনার জেরে রবিবার ছুটির দিনে বাইরে বেরিয়ে নাকাল হতে হয় যাত্রীদের। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় সাময়িক ভাবে ট্রেন চলাচল (Train Service) বন্ধ রাখা হয়েছে বলে খবর। এদিন পরিস্থিতি বেগতিক বুঝেই খবর দেওয়া হয় দমকলে। পরে বালি ষ্টেশনে দমকলবাহিনী পৌঁছে ইতিমধ্যে আগুন নেভানোর কাজ শুরু করেছে বলে রেল সূত্রে খবর।

প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন বিকেল ৫ টার পর আচমকাই ৩ নম্বর লাইনের পাশের ওই ঝোপে আচমকাই আগুন লেগে যায়। এদিকে আগুন নেভাতে গিয়ে মাথা খারাপ হওয়ার জোগাড় হয় দমকলকর্মীদের। কারণ যেখানে আগুন লেগেছে তার থেকে বালি স্টেশনের দূরত্ব একটু হলেও দূরে। আর সেকারণে ঘটনাস্থলে আগুন নেভানোর কোনও ব্যবস্থা না দেখতে পেয়েই বালি স্টেশন থেকে পাইপের মাধ্যমে জল দিয়ে জোরকদ্মে আগুন নেভানোর কাজে হাত লাগান দমকল ও রেল কর্মীরা।

ঘটনার জেরে বিকেল ৫ টার পর থেকেই কর্ড ও মেইন লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে খবর। তবে দমকলের প্রাথমিক অনুমান প্রচণ্ড দাবদাহের জেরেই এমন সমস্যা। তবে দমকল আধিকারিকরা জানিয়েছেন আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা না থাকলেও তা নেভাতে আরও বেশ কিছুক্ষণ সময় দিতেই হবে। এদিন রেলের তরফে সাফ জানানো হয়েছে, আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে। আগুন নিভলে তবেই ট্রেন চলাচলের ব্যবস্থা করা হবে।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...