Wednesday, June 24, 2026

জয়ে ফিরল কেকেআর , আরসিবিকে হারাল ১ রানে

Date:

Share post:

জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স। এদিন ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারালো ১ রানে। কেকেআরের হয়ে অর্ধশতরান করেন অধিনায়ক শ্রেয়স আইয়র। বল হাতে তিন উইকেট আন্দ্রে রাসেলের।

ম্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত আরসিবির অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২২২ রান করে কলকাতা। কেকেআরের হয়ে ব্যাট হাতে দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক শ্রেয়স আইয়র। ৫০ রান করেন তিনি। ৪৮ রান করেন ফিলিপ সল্ট। তবে এদিন ব্যাট হাতে ব্যর্থ সুনীল নারিন, রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়র। ১০ রান করেন নারিন। রঘুবংশী করেন ৩ রান। ১৬ রান করেন ভেঙ্কটেশ আইয়র। ২৪ রান করেন রিঙ্কু সিং। ২৭ রানে অপরাজিত আন্দ্রে রাসেল। ২৪ রানে অপরাজিত রমনদীপ সিং। আরসিবির হয়ে দুটি করে উইকেট নেন যশ দয়াল এবং ক্যামারুন গ্রীন। একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ এবং লকি র্ফাগুসন।

জবাবে ব্যাট করতে নেমে ২১ রানে শেষ হয়ে যায় আরসিবির ইনিংস। এদিন বেঙ্গালুরুর হয়ে ব্যাট হাতে রান পাননি বিরাট কোহলি। ১৮ রান করেন তিনি। ৭ রান করেন অধিনায়ক ফ্যাফ । ৫৫ রান করেন ইউল জ্যাকস। ৫২ রান করেন রজত পতিদার। প্রভুদেশাই করেন ২৪ রান। ২৫ রান করেন দীনেশ কার্তিক। ২০ রান করেন করণ শর্মা। কেকেআরের হয়ে তিন উইকেট নেন আন্দ্রে রাসেল। দুটি করে উইকেট নেন হর্ষিত রানা, সুনীল নারিন । একটি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী এবং মিচেল স্টার্ক।

আরও পড়ুন- কেন বিরাটরা এখনও আইপিএল ট্রফির জয়ের স্বাদ পাননি , তার কারণ জানালেন চেন্নাইয়ের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...