Wednesday, June 24, 2026

ইনসুলিনেও না! কেজরিওয়ালকে জেলেই খুনের ছক বিজেপির, দাবি স্ত্রী সুনিতার

Date:

Share post:

জেলের মধ্যেই অরবিন্দ কেজরিওয়ালকে খুনের ছক কষছে বিজেপি, রাঁচিতে বিরোধী জোটের মঞ্চে দাঁড়িয়ে মারাত্মক দাবি করলেন তাঁর স্ত্রী তথা আপ নেত্রী সুনিতা কেজরিওয়াল। সম্প্রতি জেলে অরবিন্দ কেজরিওয়ালের খাবারকে ইস্যু করেছে ইডি। সেই অভিযোগ নিয়েই জোট সঙ্গীদের মঞ্চে দাঁড়িয়ে মানুষের সামনে কেন্দ্রীয় এজেন্সির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন সুনিতা।

রবিবার ঝাড়খণ্ডের রাঁচিতে বিজেপি বিরোধী জোট ‘উলগুলান ন্যায় মহাব়্যালি’ আয়োজন করেছিল। ঝাড়খণ্ডে আয়োজন হওয়ার দরুণ স্বাভাবিকভাবেই অন্যতম ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন। তবে পিছিয়ে ছিলেন না আরেক নেত্রী সুনিতা কেজরিওয়ালও। বিজেপি সরকারের অভিসন্ধিমূলক আচরণে যে অবিচারের শিকার হেমন্ত সোরেন, সেভাবেই অবিচারের মুখে অরবিন্দ কেজরিওয়াল। তবে সম্প্রতি জেলে কেজরিওয়ালের আম খাওয়া নিয়ে প্রশ্ন তুলেছে ইডি। যদি তাঁরা একবারও এটা প্রকাশ্যে আনছে না যে কেজরিওয়ালের ইনসুলিন বন্ধ করে রেখেছে ইডি।

রবিবারের জোটের মঞ্চে সেই সত্যি তুলে ধরলেন কেজরি-পত্নী সুনিতা। তিনি দাবি করেন, “ওরা আমার স্বামী অরবিন্দ কেজরিওয়ালকে মেরে ফেলতে চায়। ওনাকে খেতে হচ্ছে ক্যামেরার নজরদারিতে, দেওয়া হচ্ছে না ইনসুলিন। আমার স্বামী একজন সুগারের রোগী যিনি ১২ বছর ধরে ইনসুলিন নিয়ে থাকেন; ওঁনার প্রতিদিন ৫০ এমএল ইনসুলিনের প্রয়োজন হয়।”

এর সঙ্গেই বিজেপির জমিদারি শাসনের খুব শীঘ্রই পতন হয়ে জেল ভাঙার বার্তাও তিনি দেন। কল্পনা সোরেনের পাশে দাঁড়িয়ে তিনি দাবি করেন, “আমরা একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই করব এবং জিতব। জেলের দরজা ভাঙবে এবং অরবিন্দ কেজরিওয়াল ও হেমন্ত সোরেন বাইরে আসবেন।”

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...