Saturday, June 27, 2026

“টার্গেট আমি ও অভিষেক”! বালুরঘাটের সভা থেকে প্রাণনাশের আশঙ্কা প্রকাশ মমতার

Date:

Share post:

“বোমা-টোমা ফাটানোর কথা বলছে, আমিও টার্গেট, অভিষেকও টার্গেট”। রবিবার, বালুরঘাটে ভোট প্রচারে গিয়ে প্রাণনাশের আশঙ্কার কথা জানালেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। নাম না করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগেন তিনি। শনিবার এক সভায় শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) হুমকি দিয়ে বলেন, “আগামী সপ্তাহের শুরুতেই এমন একটা বোমা পড়বে, যাতে তৃণমূল বেসামাল হয়ে যাবে।” বালুরঘাটের সভা থেকে তার পাল্টা জবাব দেন তৃণমূল সুপ্রিমো। নাম না করে মমতা বললেন, “বোমা-টোমা ফাটানোর কথা বলছে, আমিও টার্গেট, অভিষেকও টার্গেট। এরা আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে। এত্ত ডেঞ্জারাস এরা। মনে রাখবেন, নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা ভাবি না। আমরা মানুষের নিরাপত্তা নিয়ে ভাবি।”

এর পরেই তোপ দেগে মমতা, “বোমাটা কি মেরে ফেলার বোম? সাহস থাকলে আজই বলো। লুকিয়ে ছুপিয়ে কেন? নাটকটা তৈরি করতে আর একটু সময় লাগছে নাকি?” বিজেপির (BJP) বিরুদ্ধে হুঁশিয়ারি তৃণমূল সভানেত্রী বলেন, “আমাদের কাছেও তথ্য আছে। তোমরা বাইরে থেকে কোন কোন দুরাত্মাদের এখানে পাঠিয়েছো, বাংলার বদনাম করার জন্য। আমরাও কিন্তু বুঝে নেব।”

তবে তৃণমূল সভানেত্রীর স্পষ্ট বার্তা বোমার বদলে বোমায় নয়, বোমার বদলে রবীন্দ্রসঙ্গীতে বিশ্বাস করে তাঁর দল।

আরও পড়ুন- ইনসুলিনেও না! কেজরিওয়ালকে জেলেই খুনের ছক বিজেপির, দাবি স্ত্রী সুনিতার

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...