Wednesday, June 24, 2026

দ্বিতীয় দফার ভোটের আগে আচমকাই অসুস্থ রাহুল! বাতিল একাধিক কর্মসূচি

Date:

Share post:

আচমকাই অসুস্থ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)! লোকসভা নির্বাচনের (Loksabha Election) প্রথম দফা মিটতে না মিটতেই আচমকা এমন খবরে বেশ বেকায়দায় হাত শিবির (Congress)। রবিবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh) এক্স হ্যান্ডেলে জানান, আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন রাহুল। আর সেকারণে এই মুহূর্তে তাঁর দিল্লি থেকে বেরনো একেবারেই অসম্ভব। তবে সোনিয়া তনয়ের ঠিক কী হয়েছে তা এখনও স্পষ্ট করে জানা যায়নি।

রবিবারই রাঁচিতে INDIA জোটের মহামহাসমাবেশে বক্তব্য রাখার কথা ছিল রাহুলের। কিন্তু আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেই পরিকল্পনা এই মুহূর্তে বাতিল করা হয়েছে। পরিবর্তে INDIA জোটের সভায় যোগ দেবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনিই সভায় বক্তৃতা দেবেন। পাশাপাশি আগামী শুক্রবার দ্বিতীয় দফার নির্বাচনের আগে মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচার সভাতেও অংশ নিতে পারবেন না বলেই কংগ্রেসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।

এদিকে আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তার আগেই বিরোধী জোটকে আরও শক্তিশালী করতেই রবিরার রাঁচিতে সমাবেশের আয়োজন করা হয়েছে। এদিনের সভায় উপস্থিত থাকার কথা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আপ নেতা ভগবন্ত মান, আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীওয়ালের স্ত্রী সুনীতা এবং ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনারও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে এই সমাবেশে। কিন্তু এরই মাঝে আচমকা রাহুলের শারীরিক অসুস্থতাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও কংগ্রেস সাংসদের সুস্থতা কামনা করেছেন অনেকেই।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...