Friday, June 26, 2026

টাকার বিনিময়ে যোগশিক্ষা, পরিষেবা কর দিতে হবে রামদেবকে: নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

টাকার বিনিময়ে যোগশিক্ষা দিয়েছেন, কিন্তু পরিষেবা কর দেন নি! সমাজসেবার ধুয়ো তুলেছিলেন। রামদেবের অযৌক্তিক দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। যোগগুরুর সংস্থা পতঞ্জলী যোগপীঠকে যথাযথ কর দিতে হবে বলে জানিয়ে দিল শীর্ষ আদালত।

রামদেব এবং তাঁর সহযোগী আচার্য বালাকৃষ্ণণের সংস্থার বিরুদ্ধে অভিযোগ, তাঁদের সংস্থা বিভিন্ন জায়গায় যোগ শিবিরের আয়োজন করে। সেই যোগ শিবিরে প্রশিক্ষণ দেওয়ার জন্য টাকাও নেওয়া হয়। অথচ, সেজন্য কোনও পরিষেবা কর পায় না সরকার। সংস্থার দাবি ছিল, যোগ শিক্ষা পরিষেবা করের অধীনে পড়ে না।

যদিও তাদের এই দাবি মানেনি আদালত। এ বিষয়ে ২০২৩ সালের ৮ অক্টোবর আবগারি এবং পরিষেবা কর সংক্রান্ত অ্যাপিলেট ট্রাইব্যুনালের এলাহাবাদ বেঞ্চ জানিয়ে দেয়, যোগগুরুর সংস্থাকে পরিষেবা কর দিতেই হবে। ট্রাইব্যুনালের বক্তব্য ছিল, ওই যোগ শিবির যেহেতু বিনামূল্যে আয়োজিত নয়, প্রশিক্ষণের বদলে গ্রাহকদের টাকা দিতে হচ্ছে, তাই সেটা পরিষেবা করের অধীনেই পড়ে। তাই রামদেবের সংস্থাকে পরিষেবা কর দিতেই হবে। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন করে পতঞ্জলী। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্বল ভুয়ানের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছেন, ট্রাইব্যুনালের নির্দেশ মেনেই কর মেটাতে হবে যোগগুরুকে।




Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...