Saturday, April 4, 2026

আর্জি ভিত্তিহীন! খারিজ কেজরিওয়ালের জামিনের আবেদন, বড় অঙ্কের জরিমানা দিল্লি হাইকোর্টের

Date:

Share post:

খারিজ হয়ে গেল দিল্লি হাইকোর্টে (Delhi High Court) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Aravind Kejriwal) জামিন (Bail) চেয়ে জনস্বার্থের আবেদন। সোমবার দিল্লির মুখ্যমন্ত্রীর অন্তর্বর্তী জামিন চেয়ে একটি জনস্বার্থ আবেদন করা করা হয়েছিল দিল্লি হাইকোর্টে। সেই আর্জিতে কেজরিওয়ালকে তাঁর মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ পূর্ণ হওয়া এবং যতক্ষণ না সমস্ত মামলার বিচার প্রক্রিয়া শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত জামিন মঞ্জুরের আবেদন করা হয়। তবে এদিন দিল্লি হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি মনমোহন এবং বিচারপতি মনমিত প্রিতম সিং অরোরার ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছে বলে খবর। পাশাপাশি আবেদনকারীকে ৭৫ হাজার টাকা জরিমানাও করে আদালত সাফ জানিয়েছে, এই আর্জি একবারেই ভিত্তিহীন। এর সপক্ষে কোনও কারণ নেই।

আদালত এদিন আরও জানিয়েছে, আম আদমি পার্টির নেতা বর্তমানে আদালতেরই নির্দেশেই জেল হেফাজতে আছেন। বেঞ্চ বলেছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়ার নামে এই আবেদনটি করেছেন আইন বিষয়ের চতুর্থ বর্ষের এক ছাত্র। তবে একজন উচ্চ সরকারি পদে থাকা ব্যক্তিকে এ ধরনের অসাধারণ অন্তর্বর্তী জামিন দেওয়া যায় না। তবে আবেদনকারী বলেছেন, তিহার জেলে অসংখ্য দাগি অপরাধী সাজা কাটছে। তাদের মধ্যে বোমা বিস্ফোরণ, ধর্ষণ-খুন, ডাকাতির মামলার অপরাধীরাও আছে। এ রকম পরিবেশে অরবিন্দ কেজরিওয়ালের প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে। সেকারণেই তাঁকে জামিন দেওয়া হোক।


অন্যদিকে, ইনসুলিন দেওয়া এবং ভিডিয়ো কলে প্রতিদিন চিকিৎসকের সঙ্গে কথা বলার অনুমতি দেওয়া হোক— এই আর্জি নিয়ে দিল্লির রাউজ় অ্যাভিনিউ কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। আজ, সোমবার সেই আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...