Wednesday, March 25, 2026

CAA নিয়ে বিজেপির মুখোশ খুলতেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বাংলা পক্ষ

Date:

Share post:

নাগরিকত্ব আইন-২০১৯ এর মাধ্যমে নাগরিকত্বর জন্য আবেদন করতে গত ১১ মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক CAA লাগু করে। যেখানে নিপীড়িত উদ্বাস্তুদের নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও CAA আইনে নাগরিকত্বর জন্য আবেদন করতে গেলে আবেদনকারীর বাংলাদেশ কিংবা পাকিস্তানের ডকুমেন্টস আবশ্যিক করা হয়েছে। এই সত্য তুলে ধরতে এবং উদ্বাস্তু বাঙালিদের নিঃশর্ত নাগরিকত্ব প্রদানের দাবিতে বাংলা পক্ষ গত এক মাস ধরে বিভিন্ন জায়গায় সভা করছে।

CAA আইনের কাগজ হাতে নিয়ে আইন পড়ে শুনিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শান্তুনু ঠাকুর, জগন্নাথ সরকার সহ সকল বিজেপি নেতাদের চ্যালেঞ্জ দেওয়া হয় বাংলা পক্ষের তরফে। CAA রুল ফ্রেমের পর বিজেপি বিধায়ক অসীম সরকারকে চ্যালেঞ্জ করা হয় যে CAA আইনে আবেদন করতে গেলে আবেদনকারীর বাংলাদেশ কিংবা পাকিস্তানের ডকুমেন্টস আবশ্যিক করা হয়েছে সেটা সে খণ্ডিত করুক। কিন্তু বিজেপি নেতারা এর কোনও সদুত্তর দিতে পারেনি।

গত এপ্রিল বনগাঁর বাটার মোড়ে বাংলা পক্ষর পথসভা থেকে বিজেপিকে CAA নিয়ে চ্যালেঞ্জ করা হয়। বিজেপির লোকেরাই কেন সিএএ তে আবেদন করেনি- এই প্রশ্ন বারবার ওঠে। এরপর বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতী বাংলা পক্ষর পথসভাতে বিশৃঙ্খলা করতে চলে আসে। তারা বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় সহ অন্যান্য সদস্য এবং উপস্থিত পথ চলতি শ্রোতাদেরকে শারীরিক ভাবে হেনস্থা করে, হেলমেট তুলে মারতে উদ্যত হয় বাংলা পক্ষর সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতিকে। প্রাণঘাতী হামলা চালানোর হুমকি দেয়। চেয়ার ভাঙচুর করে। এরপর পুলিশ এসে ঘটনা সামাল দেয়। রাতেই বাংলা পক্ষর সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি বনগাঁ থানায় FIR করে।

Related articles

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...