Tuesday, June 16, 2026

“পার্থদাকেই চাই…”! প্রেস্টিজের ব্যারাকপুরে নির্বাচনী “থিম সং” তৃণমূলের

Date:

Share post:

আগামী ২০ মে রাজ্যে পঞ্চম দফায় ভোটগ্রহণ হবে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। প্রচারের জন্য হাতে এখনও অনেকটা সময়। তবে আত্মতুষ্টির জায়গা নেই। গত ১০ মার্চ ব্রিগেডের জনগর্জন সভা থেকে ব্যারাকপুর কেন্দ্রের জন্য তৃণমূল তাঁর নাম ঘোষণা করার পর থেকেই আদাজল খেয়ে লড়াইয়ের ময়দানে নেমে পড়েছেন পার্থ ভৌমিক।

এই ব্যারাকপুর কেন্দ্রটি এবার বিজেপি, তৃণমূল দুই দলের জন্যই প্রেস্টিজ ফাইট। কারণ, এই কেন্দ্রে বিজেপি প্রার্থী “পল্টুরাম” অর্জুন সিং। যিনি তৃণমূল থেকে বিজেপি হয়ে ফের তৃণমূল ফিরেছিলেন। আবার লোকসভার টিকিট না পেয়ে ফের বিজেপিতে নাম লিখিয়েছেন। তাই প্রচারে কোনও ফাঁকফোকর রাখতে চাইছে না রাজ্যের শাসক দল তৃণমূল। এবার তাই ব্যারাকপুরের দলীয় প্রার্থীর জন্য থিম সং বাজারে আনল ঘাসফুল শিবির।

বীজপুর বিধানসভার অন্তর্গত হালিশহর লোকসংস্কৃতি ভবনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থ ভৌমিক, বিজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য-সহ সকল স্থানীয় চেয়ারম্যান, কাউন্সিলর এবং স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে “ব্যারাকপুরে পার্থ দাকেই চাই” নির্বাচনী গানের শুভ উদ্বোধন হল। পাশাপাশি, প্রার্থী পার্থ ভৌমিক শিল্পীদের সঙ্গে সাক্ষাৎকার করে তাঁদের প্রণাম জানান এবং সম্মানিত করেন।

পার্থ ভৌমিক জনসাধারণের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, “২০১৯ এর অর্জুন সিংহের যে গুণ্ডামি, সেটা বন্ধ করে ব্যারাকপুরে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করব। যেকোনও কম্পিটিটিভ পরীক্ষার জন্য মেধাবী ছাত্রছাত্রীদের বিনামূল্যে স্টাডি সেন্টার হবে। হাই রোডকে কেন্দ্র করে, প্রচুর শিল্প এখানে আসবে, প্রচুর বেকার যুবক যুবতীদের চাকরির ব্যবস্থা হবে।”

তৃণমূল প্রার্থীর সংযোজন, “আমি যদি ব্যারাকপুরের মানুষের আশীর্বাদে নির্বাচিত হয়ে আসি, তাহলে ব্যারাকপুরে গঙ্গার ধার বরাবর পর্যটন কেন্দ্র করে তুলব এবং সমস্ত ধর্মীয় স্থানগুলি সুসজ্জিত করে তুলব এবং জনসাধারণের জন্য সেগুলি খুলে দেওয়া হবে।”

আরও পড়ুন- একনজরে আজকের পেট্রোল-ডিজেলের দাম 

 

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...