Sunday, April 5, 2026

বিজেপির ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শিক্ষামন্ত্রী

Date:

Share post:

সাংস্কৃতিক শহর বালুরঘাটে বিজেপির বিরুদ্ধে ভাষা সন্ত্রাস- অপসংস্কৃতির অভিযোগ তুলে একের পর এক ক্ষোভ উগরে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবার বালুরঘাটের প্রার্থী বিপ্লব মিত্রর সমর্থনে হিলি মোড়ে প্রচার সভা করেন মন্ত্রী। সভায় উপস্থিত ছিলেন ওয়েবকুপার রাজ্য সহ সভাপতি মণিশংকর মণ্ডল এবং ওয়েবকুপার রাজ্যের সহ সম্পাদক সানোয়ার মোল্লা। অধ্যাপক সংগঠনের ডাকা এই সভায় অধ্যাপক- অধ্যাপিকারা ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের শিক্ষক- শিক্ষিকারা এবং বালুরঘাট শহরের শিক্ষাপ্রেমী জনসাধারণ।

এদিনের সভায় ব্রাত্য বসু বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়ে বলেন, ভাষা সন্ত্রাস এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিকে গ্রাস করেছে। তিনি বালুরঘাটের অধ্যাপক বিজেপির প্রার্থীর মুখের ভাষার নিন্দা করেন। পাশাপাশি বিজেপি প্রার্থী একজন অধ্যাপক হলেও বিজেপির অধ্যাপক প্রার্থীর প্রচারে একজনও অধ্যাপক কেন নেই বলে তিনি এদিন প্রশ্ন তোলেন। নাম না করে সুকান্ত মজুমদার-কে কটাক্ষ করে ব্রাত্য বসু বলেন, তাঁর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও এখানে এসে বিপ্লব মিত্র-র সমর্থনে ভোট চাইছেন, কিন্তু তাঁর সমর্থনে কোনও অধ্যাপক নেই। বালুরঘাটের বাসিন্দাদের কাছে প্রশ্ন ছুড়ে ব্রাত্য বসু বলেন, আগামী ৪ জুন কুমারগঞ্জ, তপন, কুশমন্ডি, ইটাহার, হরিরামপুর বিধানসভা কেন্দ্রের মানুষরা বিপ্লব মিত্রকে সম্মান জানাবেন, বালুরঘাট কি সম্মান জানাতে শামিল হবে না? ব্রাত্য বসু-র বক্তব্য শুনে এদিন সভাস্থলে দাঁড়িয়ে পড়েন পথচলতি মানুষরা। ওয়েবকুপার রাজ্যের সহ সম্পাদক সানোয়ার মোল্লা বলেন, ব্রাত্য বসু-র সভা বালুরঘাটের জনমানসে দারুণ প্রভাব ফেলেছে।

আরও পড়ুন- হুগলির গভমেন্ট ট্রেনিং কলেজে অগ্নিকাণ্ড, দমকলের চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

 

Related articles

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...