Saturday, April 4, 2026

আমাকেই সহ্য করতে পারে না, ওনার নাকি এখন মহিলা ভোট চাই! মোদিকে তীব্র কটাক্ষ মমতার

Date:

Share post:

রায়গঞ্জে দলীয় কর্মীর সমর্থনে দ্বিতীয় সভা থেকে মোদিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী প্রকল্পের সুফল পেয়ে মহিলারা হাত উপর করে আশীর্বাদ করছেন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে। সেই জায়গায় নিতে মহিলাদের সমর্থন চাইছে বিজেপি। সেই নিয়েই তীব্র কটাক্ষ করেন মমতা।

সোমবার, সভামঞ্চ থেকে মোদিকে আক্রমণ করে মমতা (Mamata Banerjee) বলেন, ”প্রত্যেক দিন কাগজে মিথ্যে কথা বলছে। আমাকেই সহ্য করতে পারে না, ওনার নাকি এখন মহিলা ভোট চাই! দেশে আমি একমাত্র মহিলা আছি, যিনি ওঁর সঙ্গে লড়াই করি ৷ আমাকেই সহ্য করতে পারেন না ৷” দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাবে আক্রমণ করেন বিজেপি নেতৃত্ব। সেই প্রসঙ্গেই ধুয়ে দেন মমতা।

এদিন মমতা সন্দেশখালি নাম না করে মমতা বলেন, ”তাই হাতে সন্দেশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে ৷ মিষ্টিকে সন্দেশও বলা হয় জানেন তো ! আর হিন্দিতে সন্দেশকে খবর বলা হয় ৷ সংবাদ বলা হয় ৷ পুরো পরিকল্পিত ভাবে, রচনা করে, পুরোপুরি ফেক ভিডিও দিয়ে রটিয়ে এই সব করেছে ৷”

একই সঙ্গে তৃণমূল (TMC) সভানেত্রীর বলেন, ”তৃণমূলকে হারানোর ক্ষমতা বিজেপির নেই। কারণ, মানুষ আমাদের সঙ্গে আছে। আমাদের সরানোর ক্ষমতা নেই তোমাদের।” যে সব সমীক্ষায় বিজেপি বেশি আসন পাবে বলে হচ্ছে, সেগুলি বিশ্বাস যোগ্য নয় বলে মন্তব্য করেন, ”বিজেপি যাক, আপনারা চান তো? সার্ভে বিশ্বাস করবেন না। আমাদেরও ২০১৬ সালে হারিয়ে দিয়েছিল। সারা দেশের লোক ক্ষিপ্ত হয়ে আছে। দেশটাকে গণতন্ত্রের জেলখানা করে দিয়েছে। মোদি যদি জেতেন, আর নির্বাচন হবে না।”




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...