Friday, April 3, 2026

যোগ্য প্রার্থীদের চাকরি ফেরানোর পক্ষে সওয়াল! SSC মামলার রায় ঘোষণার আগে পোস্ট কুণালের

Date:

Share post:

“যেখানে ভুল, অন্যায়, ব্যবস্থা হোক। দোষীরা শাস্তি পাক। কিন্তু, যোগ্য প্রার্থীদের চাকরি যেন কিছুতেই বাধা না পায়।” শিক্ষক নিয়োগ মামলায় রায়দানের আগে এক্স হ্যান্ডেলে পোস্ট করে সুবিচারের আশা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh)। সোমবার সকালে রায় ঘোষণার কিছুক্ষণ আগে কুণাল এক্স হ্যান্ডেলে আরও লেখেন, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আন্তরিক সদিচ্ছা নিয়ে তাদের চাকরির চেষ্টা করেছে। তবে কিছু অন্যায়কে প্রাধান্য দিতে গিয়ে যেন যোগ্যদের অনিশ্চয়তায় ফেলে না দেওয়া হয়, এদিন সেকথাও মনে করিয়ে দেন কুণাল।

উল্লেখ্য, গত তিন বছরে বাংলার রাজনীতিতে সবচেয়ে আলোড়ন ফেলে শিক্ষক নিয়োগ মামলা। স্কুলে শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী নিয়োগে বহু অনিয়মের অভিযোগ ওঠে। টেট এবং এসএসসি-র মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দুই ক্ষেত্রেই রয়েছে অভিযোগ। টেট মামলা আপাতত সুপ্রিম কোর্টে বিচারাধীন। সোমবার এসএসসির চাকরি বাতিলের মামলার রায় ঘোষণা হবে কলকাতা হাই কোর্টে। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ বেলা সাড়ে ১০টায় রায় ঘোষণা করবে। একসঙ্গে ৩৫০ মামলার রায় ঘোষণা হবে ডিভিশন বেঞ্চে। গত ২০ মার্চ ওই বেঞ্চে শুনানি শেষ হয়। এরপরই রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত।

এদিকে মামলার রায় ঘোষণার আগে কলকাতা হাই কোর্টে বাড়ানো হয়েছে নিরাপত্তা। অন্যান্য দিনের তুলনায় বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে আদালত চত্বরে। যে ভবনে এই রায় ঘোষণা হবে, সেখানে জিজ্ঞাসাবাদ না করে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে খবর। মামলাকারী এবং চাকরিপ্রার্থদের প্রবেশেও বাধা দেওয়া হচ্ছে।

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...