Wednesday, June 24, 2026

২০১৬-র প্যানেল বাতিল করে নতুন করে নিয়োগের নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

নিয়োগ মামলায় (Teacher Recruitment Case) ২০১৬ সালের পুরো প্যানেলই বাতিল করে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। সোমবার এমনই রায় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সাব্বির রশিদির ডিভিশন বেঞ্চের। এদিনের রায়ে ডিভিশন বেঞ্চ (Division Bench) স্পষ্ট জানায় মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনও চাকরি বৈধ হওয়া উচিত নয়। এর জেরেই বাতিল ২৩ হাজার ৭৫৩ জনের নিয়োগ। শুধু তাই নয়, এদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়েছে, অতিরিক্ত শূন্য পদ তৈরির মাধ্যমে যাদের চাকরি দেওয়া হয়েছিল, ৪ সপ্তাহের মধ্যে তাদের বেতনের টাকা ফেরত হবে। অর্থাৎ যাঁরা এত বছর বেতন পেয়েছেন, কিন্তু চাকরি পেয়েছেন বেআইনি পথে, সমস্ত টাকা ফেরাতে হবে তাঁদের।

অন্যদিকে সিবিআইকে নিয়োগ মামলার তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ হাইকোর্টের। স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দফতরের যে সব অফিসাররা এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ যাঁরা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও যে অফিসাররা নিয়োগ প্রক্রিয়া চালিয়েছিলেন, সিবিআই চাইলে তাঁদের হেফাজতে নিতে পারবে। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক এবং অশিক্ষক শিক্ষা কর্মী নিয়োগ প্রক্রিয়ায় মোট ৩৫০টি মামলা হয়েছিল। সেই সব মামলা একত্র করে সোমবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করে। অন্যদিকে এসএসসিকে নতুন করে পূনর্মূল্যায়ন করে তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে হাইকোর্ট জানিয়েছে, ১৫ দিনের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। পাশাপাশি ২০১৬ সালে যতজন পরীক্ষা দিয়েছিল তাদের ওএমআর শিট আবারও মূল্যায়ণ করা হবে। সেখান থেকে নতুন করে যোগ্যদের বেছে নেওয়া হবে।

তবে নতুন করে যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পাবেন? সেক্ষেত্রে আদালত জানিয়েছে, ২৩ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর শিট পুর্নমূল্যায়ন হবে। সিবিআই-এর হায়দরাবাদ থেকে উদ্ধার করা হার্ড ডিস্ক, OMR শিট থেকে পাওয়া তথ্য আদালতে জমা পড়েছিল আগেই। রাজ্য সরকারের কাছেও যে OMR শিট রয়েছে, সে তথ্যও আদালতে জমা করা হয়েছিল। তার ভিত্তিতেই হাইকোর্ট এদিন স্পষ্ট করে দেয়, সেই OMR শিট পুর্নমূল্যায়ন করে যোগ্য চাকরিপ্রার্থীদের তালিকা প্রস্তুত করতে হবে এসএসসিকে-কে। সেক্ষেত্রে যাঁরা ২০১৬-র প্যানেলে যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছিলেন, তাঁরাও সুযোগ পাবেন। সেই গোটা প্রক্রিয়াই ১৫ দিনের মধ্যে সম্পূর্ণ করতে হবে বলে হাইকোর্ট সময় বেঁধে দিয়েছে। নতুন করে টেন্ডার দেওয়া হবে।

তবে এদিন রায় ঘোষণার পর মামলাকারীদের তরফে আইনজীবীরা জানান, ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল। সোমা দাস ছাড়া সকলের প্যানেল বাতিল করা হয়েছে। যতজন মাইনে পেয়েছে চার সপ্তাহের মধ্যে তা ফেরাতে হবে। জেলাশাসককে ইতিমধ্যে সৈই নির্দেশ দেওয়া হয়েছে। ডিআই তা ডিএমকে জানাবেন। এই প্যানেলের গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, একাদশ-দ্বাদশ সকলকে মাইনে ফেরাতে হবে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...