Friday, April 3, 2026

নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ, PSC-র প্রশ্নফাঁসের তদন্তে CID: নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

খাদ্য দফতরের সাব ইনস্পেক্টর (Food SI) নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। একই সঙ্গে প্রশ্নফাঁসের অভিযোগে মঙ্গলবার CID তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

পরীক্ষায় রাজ্যের বিভিন্ন প্রান্তে পাবলিক সার্ভিস কমিশনের (PSC) প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছিল। মঙ্গলবার, সেই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে। সেখানেই পিএসসির ফুড ইন্সপেক্টরের পরীক্ষায় প্রশ্নফাঁস নিয়ে দায়ের হওয়া এফআইআরগুলির তদন্তভার সিআইডির হাতে তুলে দিয়েছে আদালত (Calcutta High Court)। পাশাপাশি আপাতত পরীক্ষার ফলপ্রকাশ ও নিয়োগে স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি।

গত ১৬ ও ১৭ মার্চ রাজ্য জুড়ে ডবলুপিএসসির ফুড সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষায় রাজ্যের বিভিন্ন প্রান্তে যত FIR দায়ের হয়েছে, তা একইসঙ্গে তদন্ত করে রিপোর্ট জমা করতে হবে রাজ্যের তদন্তকারী সংস্থাকে। ২২ মে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।




Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...