Wednesday, April 8, 2026

চাকরিহারার সংসার ভাসছে, উনি পৈশাচিক আনন্দে ফুর্তি করছেন! অভিজিৎকে তোপ দেবাংশুর

Date:

Share post:

নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ -সি,ডি এসএসসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রায়ে চাকরি হারালেন প্রায় ২৬ হাজার যুবক-যুবতী। যদিও হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তাঁর পদত্যাগের দাবি তুলেছেন কলকাতা হাইকোর্টের স্বেচ্ছাবসরে যাওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বিচারপতি পদ ছেড়ে গেরুয়া জার্সি গায়ে এখন বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরে তমলুক থেকে ভোটে লড়ছেন তিনি। এই দুর্মূল্যের বাজারে ২৬ হাজার মানুষ চাকরি হারানোর পর (যেখানে অনেক যোগ্য প্রার্থীও আছেন) একটা পৈশাচিক আনন্দে বিভোর অভিজিৎ গঙ্গোপাধ্যায়! তিনি সংবাদ মাধ্যমকে চটকদার সব বিবৃতি দিয়ে বেড়াচ্ছেন।

এবার বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তোপ দাগলেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। প্রাক্তন বিচারপতিকে নিশানা করে দেবাংশু বললেন, “মানুষের চাকরি যাচ্ছে। কত কত ছেলে-মেয়েরা অসহায় হয়ে পড়ছে। কেউ কেউ ভুল সিদ্ধান্ত না নিয়ে ফেলেন, সেই চিন্তা যখন আমরা করছি, তখন তিনি আনন্দে ফুর্তি করছেন। যখন কিছু লোকের সংসার ভেসে যাচ্ছে, তখন তিনি খুশি হচ্ছেন।”

উল্লেখ্য, গতকাল সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ এসএসসি নিয়োগ মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেছে। হাইকোর্ট জানিয়ে দিয়েছে, ২০১৬ সালের পুরো প্যানেলই বাতিল। আদালতের এই নির্দেশে কাজ হারাতে বসেছে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। এমন অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন চাকরিহারাদের পাশে থাকার। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবেন বলেও জানিয়েছেন তিনি। স্কুল সার্ভিস কমিশনও জানিয়েছে, তারা শীর্ষ আদালতের দ্বারস্থ হবে এই রায়ের বিরুদ্ধে।

 

Related articles

জ্ঞানেশ সাক্ষাতে তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! ডেরেকদের “Get Lost” বললেন কমিশনার

ভোটার তালিকা (Voter list) থেকে নাম বাদ দেওয়ার বিরোধিতায় দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar)...

বিজেপির নারী সুরক্ষার কী নমুনা! জীবন্ত পুঁতে দেওয়া হয় মহিলাদের, বিশ্বাস করবেন না মোদি-শাহদের

বিজেপি (BJP) নাকি দেবে নারী সুরক্ষা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে গদগদ হয়ে মহিলা সুরক্ষার কথা বলে গিয়েছেন। কোন...

আমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে...

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...