Wednesday, April 29, 2026

মুর্শিদাবাদে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ, আহত ১১ শিশু!

Date:

Share post:

আনন্দ অনুষ্ঠান মুহূর্তে বদলে গেল হাহাকারে। মুর্শিদাবাদের ভগবানগোলা থানার (Bhogobangola Police Station) হাবাসপুর খাসমহল এলাকায় একটি বাড়িতে পারিবারিক অনুষ্ঠান চলছিল। রান্না চলাকালীন আচমকাই সিলিন্ডার বিস্ফোরণ (Cyllinder Blast) ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। গুরুতর আহত ১১ শিশু। তড়িঘড়ি তাদের উদ্ধার করে প্রথমে কানাপুকুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ৫ জনকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে (Murshidabad Medical College Hospital) স্থানান্তরিত করা হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।

স্থানীয় সূত্রে জানা যায়, ভগবানগোলার হাবাসপুর খাস মহল এলাকার বাসিন্দা আলতাব শেখের বাড়িতে অনুষ্ঠানের জন্য রান্নার আয়োজন ছিল, সকাল থেকে রান্না শুরুও হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎই গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে আগুন ছড়িয়ে পড়ে। রান্নার জায়গার পাশেই শিশুরা খেলা করছিল। আগুনের লেলিহান শিখা দ্রুত অনুষ্ঠানবাড়ির প্যাডেলের ত্রিপলে ছড়িয়ে পড়লে ভয়াবহ আকার ধারণ করে। গুরুতর আহত হয়েছে ১১ জন শিশু।খবর পেয়ে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে যান বহরমপুর পৌরসভার চেয়ারম্যান। কীভাবে বিস্ফোরণ ঘটল তার তদন্তে পুলিশ ও দমকল।

 

Related articles

কড়া নিরাপত্তার আবহেই শুরু দ্বিতীয় দফার ভোটগ্রহণ, তৎপর কমিশন

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ ৮টি নির্বাচনী(Election) জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ শুরু হল। দ্বিতীয়  দফায় অন্তর্ভুক্ত নদীয়া,...

নজিরবিহীন! কলকাতা থেকে খাগড়াগড়, ভোটে মোতায়েন NIA-ও

একের পর এক নিজেদেরই রেকর্ড ভাঙছে নির্বাচন কমিশন। গোটা দেশের নির্বাচনে যা দেখা যায়নি, সেই সব নিয়ম তৈরি...

এবার সুপ্রিম কোর্টে মামলা: আইপিএস অজয় পাল শর্মার জরুরি ভিত্তিতে অপসারণ দাবি

বাংলার নির্বাচনে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ আধিকারিকদের পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ। অথচ বাংলায় শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্ব...

ভোটের আগের রাতে রদবদল! বীরভূম-দক্ষিণ ২৪ পরগনার এডিএমকে সরাল কমিশন

দ্বিতীয় দফার ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে ফের নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে আচমকাই সরিয়ে দেওয়া...