Wednesday, June 24, 2026

সেমিফাইনালে মোহনবাগান জয় পেলে আইএসএল ফাইনাল যুবভারতীতে

Date:

Share post:

আজ আইএসএল-এর প্রথম লেগের সেমিফাইনালে নেমেছে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ওড়িশা এফসি। আর তারই মাঝে আইএসএল ফাইনালের সম্ভাব্য মাঠ নিয়ে সিধান্ত নিল এফএসডিএল। লিগ তালিকায় যে দলের অবস্থান ভাল ছিল তাদের ঘরের মাঠেই হবে ফাইনাল। অর্থ্যাৎ মোহনবাগান ফাইনালে উঠলে কলকাতাতেই হবে ফাইনাল। কারণ, লিগ তালিকায় তারা এক নম্বরে ছিল। তবে মোহনবাগান হারলে মুম্বই বা গোয়ার মধ্যে একটি মাঠে ফাইনাল হবে।

গত ১৫ এপ্রিল লিগ পর্বে শেষ ম্যাচে মুম্বই সিটি এফসি-কে হারিয়ে লিগ শিল্ড জয় করে মোহনবাগান। ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে খেতাব অর্জন করে তারা। মুম্বইয়ের দল তাদের চেয়ে এক পয়েন্ট কম পেয়ে দু’নম্বরে থেকে এ বরের লিগ পর্ব শেষ করে। এফসি গোয়া ছিল তিন নম্বরে। তারা পায় ৪৫ পয়েন্ট। এক সেমিফাইনালে মুখোমুখি মোহনবাগান এবং ওড়িশা। অপর সেমিফাইনালে মুখোমুখি মুম্বইয়ের এবং গোয়া। সুতরাং, এফএসডিএলের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ মে ফাইনাল হওয়ার সম্ভবনা বেশি কলকাতা, মুম্বই অথবা গোয়ায়। তা নিশ্চিত হওয়ার পরেই ফাইনালের টিকিট বিক্রি শুরু হয়ে যাবে।

একই নিয়মে আইএসএলের প্লে-অফের প্রথম দু’টি ম্যাচ হয়েছিল। পয়েন্ট তালিকায় তিন নম্বরে থাকা গোয়া নিজেদের ঘরের মাঠে খেলেছিল ছ’নম্বরে থাকা চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে। অন্য দিকে চার নম্বরে থাকা ওড়িশা নিজেদের ঘরের মাঠে খেলেছিল পাঁচ নম্বরে থাকা কেরালার বিরুদ্ধে।

আরও পড়ুন- ২৬ এবং ২৯ এপ্রিল ইডেনে কেকেআর ম্যাচে বিশেষ ব্যবস্থা রেলের

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...