Tuesday, June 9, 2026

“মানুষের ভালোবাসা চিৎকার করে বলছে মমতা জিতছে!” মনোনয়নের দিন দাবি শত্রুঘ্ন সিনহার

Date:

Share post:

আজ, মঙ্গলবার বর্ণাঢ্য পদযাত্রা করে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কাছে মনোনয়নপত্র জমা দিলেন আসানসোলের বিদায়ী সাংসদ ও তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধায়ের প্রশংসাও করলেন তিনি। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিরষ্কার করে শত্রুঘ্ন জানান, বাংলা আর আসানসোল তাঁকে ফের উচিত শিক্ষা দেবে বলেও দাবি করলেন।

এদিন সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ সহধর্মিনী পুনমকে সঙ্গে নিয়ে আসানসোল রবীন্দ্রভবন বিশাল মিছিল করে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা।

মনোনয়ন পেশের আগে তৃণমূলের তারকা প্রার্থী বলেন, “আমরা অসাধারণ পরিবেশ দেখতে পাচ্ছি। এত গরমের মধ্যেও প্রচুর মানুষ যে আমাদের সঙ্গে রয়েছেন তাতে প্রমাণ হচ্ছে আমরা যা কাজ করেছি তা জনগণের স্বার্থে। তাঁদের এই ভালোবাসা চিৎকার করে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস জিতে গেছে। আমরা বলতে চাই যে একসময়ে বলা হত বাংলা আজকে যা ভাবে ভারত সেটা আগামীকাল চিন্তা করে। যে ঘটনা আজকে সত্যি হচ্ছে। যা যা প্রকল্প আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে থাকাকালীন নিয়েছেন তাই পরবর্তী কালে অন্য নামে চালু করেছে কেন্দ্রীয় সরকার।”

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে শত্রুঘ্ন সিনহা বলেন, “যেভাবে প্রধানমন্ত্রী আপত্তিকর ভাষা ব্যবহার করছেন তা আচমকা নয়। গতবারও তিনি ‘দিদি ও দিদি’ বলে ডেকে মুখ্যমন্ত্রীকে নিয়ে বিদ্রুপ করেছিলেন। এই রাজ্যের মানুষ তার যোগ্য জবাব দিয়েছেন। এবারও আমি মনে করি বাংলার মানুষ আগেকার সব রেকর্ড ভেঙে জয়ের নতুন একটা রেকর্ড তৈরি করবেন। প্রধানমন্ত্রী মোদিকে ফের উচিত শিক্ষা দিয়ে নতুন ইতিহাস লিখবেন পশ্চিমবঙ্গ তথা আসানসোলের মানুষ।”

আরও পড়ুন- চুপসে গিয়েছে বিজেপির ৪০০-র বেলুন! তীব্র কটাক্ষ অভিষেকের, একের বদলা চারের ফর্মুলা

Related articles

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...