Friday, April 3, 2026

বুধবার থেকে আরও বাড়বে গরম! হলুদ সতর্কতা জারি আবহাওয়া দফতরের

Date:

Share post:

আরও গরম বাড়ার সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণের জেলায় বাড়বে তাপমাত্রা। জারি হল তাপপ্রবাহের সতর্কতা। বুধবার থেকে শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বুধবার ও বৃহস্পতিবার রাজ্যের ৪ জেলায় তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। শনিবার পর্যন্ত ১৮ জেলায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। ৪৪ ডিগ্রির ঘরে পৌঁছতে পারে পশ্চিমাঞ্চলের পারদ। কলকাতায় আবার ৪১ ডিগ্রি হতে পারে তাপমাত্রা। আগামিকাল চরম তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম জেলাতে। হিট স্ট্রোক থেকে বাঁচতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এদিকে এবারে শুধু দক্ষিণ নয়, উত্তরের জেলায়ও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। উত্তরে বৃষ্টি কমবে, বাড়বে গরম। হলুদ সতর্কতা জারি হয়েছে মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও বুধবার থেকে বৃষ্টি কমবে। তাপমাত্রা বাড়তে শুরু করবে।




Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...