Thursday, March 26, 2026

দেউচায় বিপুল কর্মসংস্থানের আশ্বাস, প্রায় ২৬ হাজারের চাকরি বাতিল নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ মমতার

Date:

Share post:

একদিকে বিজেপির ষড়যন্ত্রে প্রায় ২৬ হাজারের চাকরি বাতিল, আর একদিকে রাজ্যে বিপুল কর্মসংস্থানের আশ্বাস তৃণমূল (TMC) সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মঙ্গলবার, বীরভূমের (Birbhum) হাসনে দলীয় প্রার্থীর সমর্থনের সভা থেকে ১লক্ষ কর্মসংস্থানের কথা বলেন মমতা।

এদিন, বিজেপিকে (BJP) তীব্র আক্রমণ করে মমতা (Mamata Banerjee) বলেন, ২৬ হাজার শিক্ষকদের চাকরি বাতিল হয়ে গেল। তাঁদের কী অপরাধ তাঁরা জানে না! কটাক্ষ তৃণমূল সুপ্রিমোর। একই সঙ্গে তিনি জানান, দেউচায় দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি হচ্ছে। সেটি হলে, প্রত্যক্ষ-পরোক্ষভাবে একলক্ষ কর্মসংস্থান হবে।

তৃণমূলকে বিজেপির পক্ষ থেকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন দলনেত্রী। তাঁর কথায়, বীরভূমের মানুষের কাছে তিনি কৃতজ্ঞ তৃণমূল প্রার্থীদের জিতিয়েছেন তাঁরা। তবে, দলীয় দুই প্রার্থী শতাব্দী রায় ও অসিত মালকেও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, তৃণমূল নেতা কাজল শেখে ও রানাকেও তৃণমূল করতে আটকাবে বিজেপি।




Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...