Sunday, June 21, 2026

নিয়োগ মামলায় রিপোর্ট দিতে আরও ১০ দিন রাজ্যের মুখ্যসচিবকে সময় হাই কোর্টের

Date:

Share post:

নিয়োগ মামলায় রিপোর্ট দেওয়া নিয়ে কলকাতা হাই কোর্টের প্রশ্নের মুখে পড়লেন রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা। একই সঙ্গে নিজের অবস্থান জানানোর জন্য তাঁকে আরও একবার সময় দিয়েছে আদালত। যদি আদালতের দেওয়া সময়ের মধ্যে মুখ্যসচিব পদক্ষেপ না করেন, তবে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হবে বলেও মঙ্গলবার জানান বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ।

এদিন মুখ্যসচিব কোনও রিপোর্ট জমা দেননি। এরপরই আদালত তাঁকে আরও ১০ দিন সময় দিয়েছে। আগামী ২ মে মামলার পরবর্তী শুনানি। মুখ্যসচিব এই বিষয়ে কোনও রিপোর্ট না দিলেও আদালতে জানিয়েছিলেন, নির্বাচন আছে তাই এই মুহূর্তে তদন্তকারী সংস্থাকে কোনও অনুমতি দেওয়া সম্ভব নয়।




Related articles

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...