Saturday, March 14, 2026

মুর্শিদাবাদকে ‘রায়গঞ্জ’ হতে দেবেন না: রোড শো থেকে অভিষেকের নিশানায় সেলিম

Date:

Share post:

বাংলায় বাম-কংগ্রেস ভোট কাটুয়া। লোকসভা নির্বাচনের প্রচারে তৃণমূল এই বিবৃতিকে সামনে রেখে যে প্রচার চালিয়েছে বুধবার সেটাই পরিসংখ্যান দিয়ে প্রমাণ করে দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। মুর্শিদাবাদ কেন্দ্রে বাম-কংগ্রেস জোটের হয়ে যখন প্রচার চালাচ্ছেন দুই দলের শীর্ষনেতারা তখন তাঁদের ভোটে কীভাবে ২০১৯ সালে বিজেপির জয় সম্ভব হয়েছিল, রায়গঞ্জের উদাহরণ দিয়ে তা পেশ করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।

মুর্শিদাবাদ ও বহরমপুরের তৃণমূল প্রার্থীদের নিয়ে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। এই দুই কেন্দ্রের মধ্যে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি, মুর্শিদাবাদের প্রার্থী সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এই জোটের দুই প্রার্থীই ভোট কাটতে দাঁড়িয়েছেন বলে দাবি করে অভিষেক বলেন, “এই তথাকথিত সিপিএম-কংগ্রেসের জোটের প্রার্থী মহম্মদ সেলিম ২০১৯ সালে রায়গঞ্জ থেকে দাঁড়িয়েছিল। ১ লক্ষ ৮৩ হাজার ভোট পেয়ে বিজেপির দেবশ্রী চৌধুরীকে জিততে সাহায্য করেছিল। আরেকদিকে ছিল দীপা দাশমুন্সি। প্রায় ৮৪ হাজার ভোট পেয়ে দেবশ্রী চৌধুরী বিজেপির প্রতিনিধিকে মহম্মদ সেলিম আর দীপা দাশমুন্সি জিতিয়েছিল। কখনও দাঁড়াবেন রায়গঞ্জে, কখনও উত্তর কলকাতায়। আবার কখনও ভোট কাটতে মুর্শিদাবাদে আসবেন।”

বিজেপির কোনও পদক্ষেপের বিরুদ্ধেই কখনও সিপিএম-কংগ্রেসকে সরব হতে বা প্রতিবাদ করতে দেখা যায়নি, মুর্শিদাবাদের মানুষের কাছে সেই অভিযোগ তুলে সতর্ক করেন অভিষেক। তিনি বলেন, “কংগ্রেস সিপিএমের নেতারা বেইমানি করতে পারে। এখান থেকে মহম্মদ সেলিম দাঁড়িয়েছে। খালি ২০১৯ সালে রায়গঞ্জের ফলটা দেখবেন। আজ এই ভোটগুলো তৃণমূল পেলে রায়গঞ্জে তৃণমূল জিতত। কে জিতল? ভোট কেটে জিতল বিজেপি। আমি অনুরোধ করব মুর্শিদাবাদকে দ্বিতীয় রায়গঞ্জ হতে দেবেন না।”

বিজেপি বিরোধী শক্তিগুলি বাংলায় একসঙ্গে লড়লে রাজ্যে বিজেপির পরিস্থিত কী হত, সেই প্রসঙ্গে না গিয়েও তৃণমূল একাই বিজেপিকে রাজ্য থেকে নির্মূল করতে পারে বলে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি দাবি করেন, “বিজেপির নেতারা এখন লাইন দিয়ে রয়েছেন তৃণমূলে কবে ঢুকবেন। আমরা দরজা বন্ধ করে রেখেছি। যদি খুলি দল উঠে যাবে।” এরপরই বিজেপি থেকে বাবুল সুপ্রিয় ও অর্জুন সিংয়ের সেই সময়ে তৃণমূলে যোগের উদাহরণ দিয়ে দাবি করেন, “ঠিক টাইমে দরজা খুলব। এই দলটাকে উঠিয়ে দেব বাংলা থেকে, আমি কথা দিয়ে যাচ্ছি।”

spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...