Wednesday, June 24, 2026

নির্বাচনী বন্ড কেলেঙ্কারিতে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বিশেষ তদন্তকারী দল!

Date:

Share post:

নির্বাচনী বন্ডের নামে কোটি কোটি টাকার দুর্নীতি। তদন্তে SIT গঠনের দাবিতে সুপ্রিম কোর্টে আর্জি জানাল দুটি স্বেচ্ছাসেবী সংস্থা। মামলা দায়ের করে আইনজীবী প্রশান্ত ভূষণ (Prashant Bhusan)মেঘা ইঞ্জিনিয়ারিংয়ের উদাহরণ তুলে জানান যে ওই সংস্থা ভারতীয় জনতা পার্টিকে প্রায় ১৪০ কোটি টাকা দিয়েছে। এর বিনিময়ে কেন্দ্র সরকার ওই সংস্থাকে ১৪ হাজার কোটির বরাত দিয়েছে। অর্থাৎ হিসেব করলে দাঁড়ায় পুরো কেলেঙ্কারির পরিমাণ প্রায় ১৬ লক্ষ কোটি। নির্বাচনী বন্ডের (Electoral Bonds) দুর্নীতির অঙ্ক নিয়ে বিস্ফোরক দাবি করে প্রশান্ত জানান, বন্ডের মাধ্যমে প্রত্যেক হাজার কোটির অনুদানের জন্য সংস্থাগুলি তার ১০০ গুন সুবিধা সরকারের কাছ থেকে নিয়েছে। শুধু তাই নয়, বন্ডের মাধ্যমে অনুদান না হলে ইডি-সিবিআই হয়তো বহু সংস্থার দুর্নীতি প্রকাশ্যে আনতে পারত বলে অভিযোগ তাঁর।

সেন্টার ফর পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এবং ‘কমন কজ’ নামের ওই দুই স্বেচ্ছাসেবী সংস্থার তরফে দাবি করা হয়েছে যে, বন্ডের মাধ্যমে কোটি কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। তাই সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিট গঠন করে তদন্তের আর্জি জানানো হয়। আবেদনকারীদের দাখিল করা পিটিশনে আরও বলা হয়েছে যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) দ্বারা নির্বাচন কমিশনের সাথে শেয়ার করা ডেটাতে এমন দৃষ্টান্তও দেখা গেছে যেখানে ক্ষমতাসীন দলগুলি আপাতদৃষ্টিতে জনস্বার্থ এবং সরকারি কোষাগারের খরচে বেসরকারি কর্পোরেটদের সুবিধা প্রদানের জন্য নীতি এবং আইন সংশোধন করেছে। তাই গোটা বিষয়টি নিয়ে কীভাবে তদন্ত হচ্ছে তা পর্যবেক্ষণ করুক দেশের শীর্ষ আদালত।

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...