Wednesday, June 24, 2026

মাটির কথা শুনুন, বিজেপি আর ক্ষমতায় আসছে না! ব্যাখ্যা দিলেন তৃণমূল সুপ্রিমো

Date:

Share post:

আগেও হিসেব দিয়ে বলেছিলেন এবারের লোকসভা নির্বাচনে ক্ষমতায় ফিরছে না বিজেপি। কারণ হিসেবে আঞ্চলিক দলগুলির শক্তির কথা উল্লেখ করেছিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, আউশগ্রামের সভা থেকে মমতা বলেন, “এবারে কি বিজেপি ক্ষমতায় আসবে মনে করেন? আগেরবার ৩০৩ পেয়েছিল, এবারে সেটাও পাবে না। মাটির কথা শুনুন, বিজেপি আর ক্ষমতায় আসছে না।”

শুধু বক্তব্যই নয়, একেবারে আসন ধরে ধরে তৃণমূল সভানেত্রী ব্যাখ্যা করেন কেন সেটা সম্ভব নয়। এদিন মমতা বলেন, “এবারে কি বিজেপি ক্ষমতায় আসবে মনে করেন? আগেরবার ৩০৩ পেয়েছিল, এবারে সেটাও পাবে না। মাটির কথা শুনুন, বিজেপি আর ক্ষমতায় আসছে না।”

মমতার (Mamata Banerjee) কথায়, “উত্তরপ্রদেশে এবারে অখিলেশরা ভাল লড়াই করছে, ওখানে বিজেপি আর প্রচুর আসন পাবে না। বিহারে হাফও পাবে না। রাজস্থানে প্রথম ভোটে কুপোকাত, মধ্যপ্রদেশে হাফও পাবে না। তামিলনাড়ুতে জিরো, কেরালায় বাম-কংগ্রেসই বেশিরভাগ আসন পাবে। কর্ণাটক, তেলেঙ্গানাতেও এবারে বিজেপির ফল খারাপ হবে, হাফ সিটও পাবে না।”

একই সঙ্গে তৃণমূল সভানেত্রী সাফ জানান, “সমীক্ষায় সেটা দেখছেন ওটা বানানো। বিজেপি কোটি কোটি টাকা খরচ করে ফেক সমীক্ষা তৈরি করিয়েছে। এবারে বিজেপি আর ক্ষমতায় আসতে পারবে না।”

এদিন ফের নরেন্দ্র মোদিকে ‘প্রচারবাবু’ বলে কটাক্ষ করে তৃণমূল সুপ্রিমো বলেন, “সকাল থেকে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত টিভি খুললেই বিজ্ঞাপনে প্রচারবাবুর মুখ। মুখ দেখলেই সারাটা দিন গেল! লেবু কচলাতে কচলাতে তেতো হয়!”




Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...