Wednesday, June 24, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ছ’বছর আগে হওয়ায় রেকর্ড ভেঙে দিলেন মোহিত শর্মা। ডেথ ওভার বিশেষজ্ঞ বলা হয় তাঁকে। কিন্তু বুধবার আইপিএলের ইতিহাসে লজ্জার রেকর্ড করলেন তিনি। এক ম্যাচে সব থেকে বেশি রান দিলেন মোহিত।

২) প্রিয় ফরাসি ওপেন থেকেও নাম প্রত্যাহারের ইঙ্গিত দিলেন রাফায়েল নাদাল। ১০০ শতাংশ ফিট না থাকলে সরে দাঁড়াতে চান বিশ্বের প্রাক্তন এক নম্বর পুরুষ টেনিস খেলোয়াড়। গত দেড় বছর ধরে চোটে জর্জরিত স্পেনের টেনিস তারকা। তিনি এখন লড়াই করছেন ফিটনেস এবং সময়ের সঙ্গে।

৩) বুধবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৪৩ বলে ৮৮ রান করেছেন ঋষভ পান্থ। আটটি ছক্কা মেরেছেন এই বাঁ হাতি ব্যাটার। ভারতের বিশ্বকাপের দলে জায়গা প্রায় পাকা করে ফেলেছেন পন্থ। যেভাবে এগোচ্ছেন, অন্তত উইকেটরক্ষকের জায়গাটা নিয়ে ভাবতে হবে না অজিত আগারকারের নির্বাচক কমিটিকে।

৪) আসন্ন টি-২০ বিশ্বকাপের অ্যাম্বাসেডর হলেন উসেইন বোল্ট। বুধবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সরকারি ভাবে বিশ্বের দ্রুততম মানুষের নাম ঘোষণা করেছে। অলিম্পিক্স এবং বিশ্বচ্যাম্পিয়নশিপ মিলিয়ে ১৯টি সোনার পদকজয়ী অ্যাথলিটকে পেয়ে উচ্ছ্বসিত আইসিসি।

৫) আইপিএলে নতুন মাইলফলক স্পর্শ করলেন শুভমন গিল। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টস করতে নামার সঙ্গেই নতুন কীর্তি গড়েছেন গুজরাত টাইটান্স অধিনায়ক। দ্বিতীয় কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে আইপিএলে ১০০টি ম্যাচ খেলার নজির গড়লেন তিনি।

আরও পড়ুন- আমরা ধনী, গরীব দেশে কেন খেলতে যাব? সেওয়াগের মন্তব্যে চর্চা তুঙ্গে



Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...