Tuesday, April 7, 2026

কোয়ান্টাম কম্পিউটিংয়ের উৎকর্ষ কেন্দ্র চালু আইইএম-এর

Date:

Share post:

প্রযুক্তিগত উদ্ভাবনের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কোয়ান্টাম কম্পিউটিং-এর উৎকর্ষ কেন্দ্রের পথ চলা শুরু হল কলকাতার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম)-এ।
এর জন্য ১০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। আইইএম-এর এই উৎকর্ষ কেন্দ্রের মূল লক্ষ্য ছাত্র ও গবেষকদের কাজের মানোন্নয়ন করা এবং কোয়ান্টাম কম্পিউটিং-চালিত ভবিষ্যতের পথ মসৃণ করা।

কোয়ান্টাম কম্পিউটিং, সাধারণ কম্পিউটারের তুলনায় প্রায় ১০০ মিলিয়ন গুণ দ্রুত গতিতে কাজ করতে পারে। সাধারণ কম্পিউটার যে কাজ শেষ করতে ১০ হাজার বছর সময় নেয়, কোয়ান্টাম কম্পিউটিং-এর মাধ্যমে সেই কাজই ২০০ সেকেন্ডের মধ্যে করে ফেলা সম্ভব। আইইএম-এর এই উৎকর্ষ কেন্দ্র কোয়ান্টাম কম্পিউটিং বিষয়ক নানা গবেষণার কাজ আরও দ্রুত করতে সম্প্রতি আইবিএম কোয়ান্টাম নেটওয়ার্ক-এর সঙ্গেও তা যুক্ত হয়েছে।

আইইএম ও ইউইএম- এর ডিরেক্টর সত্যজিৎ চক্রবর্তী জানান, কোয়ান্টাম কম্পিউটিং ল্যাবরেটরি প্রতি বছর ২০০০ ছাত্রকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং কোয়ান্টাম কম্পিউটিং সেন্টার অফ এক্সিলেন্সের মাধ্যমে পশ্চিমবঙ্গের ২০০ জনেরও বেশি গবেষককে সহায়তা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।




Related articles

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...