Saturday, February 21, 2026

বিচারপতি হয়ে সবচেয়ে বেশি চাকরি খেয়েছেন, দেবাংশুর সঙ্গে লড়ে দেখান: অভিজিৎকে চ্যালেঞ্জ মমতার

Date:

Share post:

লোকসভা নির্বাচনে নজরে তমলুক। কারণ এখানে বিজেপি প্রার্থী বিচারপতির পদে ইস্তফা দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli)। তাঁর বিপক্ষে তৃণমূল (TMC) প্রার্থী করেছে যুবনেতা দেবাংশু ভট্টাচার্য (Debanshu Bhattacharya)। বৃহস্পতিবার তমলুকের প্রার্থী দেবাংশুর সমর্থনে প্রচারে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেন, ”আগে দেবাংশুর সঙ্গে লড়ুন, তার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করবেন। আমরা এখানে অন্য প্রার্থী দিইনি ইচ্ছে করি। ছাত্র-যুবরা, যাঁদের চাকরি গিয়েছে, তাঁদের সঙ্গে নিয়ে দেবাংশু লড়বে এখানে।” চাকরি বাতিল নিয়ে অভিজিৎকে তুলোধনা করেন মমতা।

মমতা বলেন, ”এখানে যিনি বিজেপি (BJP) প্রার্থী তিনিই প্রথম সই করেছিলেন চাকরি যাওয়ার কাগজে। উনি বিচারপতির আসনে বসে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখতেন। নিজেই বলেছিলেন যোগাযোগ রাখতেন। তো এঁকে আমি কী বলব, যিনি বিচারকের আসনে বসে বিজেপি করতেন! তাকে বিতাড়িত করে দিন। আর তার নামটাও ঠিক করে দিন।”

নাম না করে প্রাক্তন বিচারপতিকে তীব্র আক্রমণ করে তৃণমূল সভানেত্রী বলেন, ”আমাকে পদত্যাগ করতে বলার আগে নিজে দেহত্যাগ করুন! আগে নিজের লজ্জা ঢাকুন আপনি বিচারালয়ের কলঙ্ক।” মমতার কথায়, ”এখানকার বিজেপি প্রার্থী তো একেবারে মহানুভব প্রার্থী। ঈশ্বরের ঠিক পরেই নাকি আবার ঈশ্বরের উপরে? বিচারপতির আসনে বসে বিজেপির (BJP) সঙ্গে ফোনে কথা বলতেন, নিজেই বলেছেন। বিচারপতি হয়ে সবচেয়ে বেশি চাকরি খেয়েছেন। প্রার্থী হয়ে উনি ভাবছেন, এটাও বিচারালয়। কী বলব তাঁকে? আপনারা নাম বলবেন। তাঁকে বিতাড়িত করে দিন। আপনি বিচারব্যবস্থার কলঙ্ক। ছিলেন বিকাশরঞ্জনের জুনিয়র। এখন গদ্দারের সিনিয়র। আগে দেবাংশুর সঙ্গে লড়ুন, তার পর মমতাকে গালাগালি করবেন। আমরা এখানে অন্য প্রার্থী দিইনি ইচ্ছে করি। ছাত্র, যুবদের চাকরি খেয়েছেন, ছেড়ে দেব?”

তৃণমূল সুপ্রিমো বলেন, জেনে বুঝেই তিনি এই কেন্দ্রে দেবাংশুকে প্রার্থী করেছেন। তাঁর কথায়, ”দেবাংশুকে বলব, এই তমুলক থেকে যাঁরা চাকরি হারিয়েছেন, তাঁদের পরিবারকে সামনে এনে দুঃখের কথা বলো। মানুষের কথা বলো। ওদের সঙ্গে চলো।”




spot_img

Related articles

বাংলার সিনেমার জয়: ‘বিনোদিনী’ RIFF-এ পুরস্কার জিতে মত পরিচালক রামকমলের

জয়িতা মৌলিক একবছর পেরিয়ে এখনও পুরস্কারে ঝুলি ভরছে ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’। সদস্য  সমাপ্ত ১২তম রাজস্থান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব...

কীসের চাপ? মার্কিন সুপ্রিম কোর্টের নির্দেশের আগেই ট্রাম্প-শুল্কে মোদির স্বাক্ষরে প্রশ্ন

সুপ্রিম কোর্টের কাছে সপাটে চড় মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। এক্তিয়ারের বাইরে গিয়ে বিশ্বের দেশগুলির উপর পাল্টা শুল্ক চাপিয়েছিলেন...

বিধানসভা নির্বাচনের সময়েই IPL, দিন ঘোষণার আগে BCCI তাকিয়ে কমিশনের দিকেই

টি২০ বিশ্বকাপ (T20 World CUP)শেষ হলেই শুরু হবে আইপিএল(IPL 2026)। সাধারণত মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকেই শুরু হয়...

রজতজয়ন্তী বর্ষে প্রতুল মুখোপাধ্যায়ের ‘আমি বাংলায় গান গাই’, কালজয়ী সৃষ্টির উদযাপনে গায়ক পর্ণাভ

সৃষ্টি হয়েছিল নয়ের দশকে, তারপর কখনও বিলম্বিত আবার কখনও দ্রুত লয়ের সুরে বাংলার আট থেকে আশির ঘরে পৌছে...