Friday, April 3, 2026

বাল্টিক সাগরের উপরে পৌঁছতেই ভ্যানিশ বিমানের সিগন্যাল! তারপর…

Date:

Share post:

এ যেন আরেক বারমুডা ট্র্যাঙ্গেল, বাল্টিক সাগরের (Baltic Sea)উপর দিয়ে যাওয়ার সময় আচমকাই গায়েব উড়ানের সিগন্যাল! হচ্ছেটা কী?বিমানচালক কিছুতেই বুঝতে পারছেন না। কিছুক্ষণ পর আবার সব স্বাভাবিক হয়ে যাচ্ছে। প্রযুক্তিবিদরা আশঙ্কা করছেন রাশিয়া এখন বৈদ্যুতিন হামলার পথে হাঁটছে (Russia is now on the path of electronic attack)। তাই সিগন্যাল ব্যাহত করতে ‘টোবোল’ (Tobol)নামে একটি অস্ত্র ব্যবহার করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, রাশিয়া নাকি এই অস্ত্র গোপনে ব্যবহার করছে বাল্টিক সাগরের উপর। ওই সাগরে রুশ সীমানার মধ্যে কোনও বিমান চলে এলেই তার জিপিএস বা অন্য বৈদ্যুতিন সিগন্যাল কাজ করা বন্ধ করে দিচ্ছে (russias-secret-weapon-linked-to-jamming-of-planes)। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার সীমান্তে অবস্থিত কালিনিনগ্রাদে রয়েছে রুশ নৌসেনার শক্ত ঘাঁটি। খুব স্বাভাবিক ভাবেই আশঙ্কা – উদ্বেগ বাড়ছে বিমানচালকদের মনে।

কী এই ‘টোবোল’? কীভাবে কাজ করে?

সম্প্রতি সংবাদমাধ্যমে একটি ছবি প্রকাশিত হয়েছে যেটি আসলে একটি স্যাটেলাইট ডিশের। ওই স্যাটেলাইট ডিশ ‘টোবোল’ কালিনিনগ্রাদে অবস্থিত রুশ ঘাঁটিতে আছে বলে দাবি করা হচ্ছে। রাশিয়া এই অস্ত্র ব্যবহার করেই নাকি বিমানের বৈদ্যুতিন সিস্টেমের উপর হামলা চালাচ্ছে। যদিও এই বিষয়ে নিশ্চিত তথ্য বা প্রমান মেলেনি। তবে পুতিনের দেশে ১০টি টোবোলের অস্তিত্ব রয়েছে বলে জানা যাচ্ছে। কেউ যদি রাশিয়ার বিরুদ্ধে আকাশপথে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করে, তবে তা রুখে দেওয়া সম্ভব হবে এই অস্ত্রের মাধ্যমে। আসলে এই ডিশ থেকে যে সিগন্যাল ছড়ায় সিগন্যাল ছড়ায় তা বিভিন্ন বৈদ্যুতিন সিগন্যালকে বিভ্রান্ত করে। ফলে সেই সব বৈদ্যুতিন যন্ত্রের ব্যবহারকারীরা ভুল তথ্য পেতে শুরু করেন। আমেরিকার গোয়েন্দারা মনে করছেন, ইউক্রেনে স্টারলিঙ্ক ট্রান্সমিশনে ব্যাঘাত ঘটাতেই রাশিয়া টোবোলকে কাজে লাগাচ্ছে। আধুনিক বিমানে জিপিএস এবং গ্যালিলিওর মতো স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করা হয়। এর মাধ্যমেই বিমানচালক সঠিক নেভিগেশন দেখতে পান। এবার সেই সিগন্যাল নষ্ট করার জন্যই রাশিয়া নতুন নতুন কৌশল অবলম্বন করছে। অনেকেই বলছেন এটা আসলে ইউক্রেনকে চাপে ফেলার চেষ্টা যা হয়তো পরিবর্তীতে রাশিয়া বিরোধী দেশগুলোর ক্ষেত্রে বড় আতঙ্ক হয়ে উঠতে পারে।

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...