Saturday, April 4, 2026

আগামী ২ মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে

Date:

Share post:

আগামী ২ মে (বৃহস্পতিবার) মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।  মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, আগামী ২ মে সকাল ৯ টার সময়ে প্রকাশ হবে ফল। ৯.৪৫ থেকে পর্ষদের ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট। প্রতিবারের মতো এবারও প্রথম দশ পর্যন্ত মেধা তালিকা প্রকাশ করা হবে পর্ষদের তরফে।

এবারের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। চলেছিল ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০২৪-এ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লাখের সামান্য বেশি। পরীক্ষা শেষ হওয়ার ৮১ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ করতে চলেছে পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, wbresults.nic.in ও www.wbbse.wb.gov.in — অফিশিয়াল এই ওয়েবসাইটগুলি থেকে মাধ্যমিক পরীক্ষার্থীরা ডাউনলোড করতে পারবেন রেজাল্ট। এছাড়া, রেজাল্ট প্রকাশের দিনই নিজের নিজের স্কুল থেকে রেজাল্ট পাবে ছাত্রছাত্রীরা৷




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...