Saturday, April 4, 2026

মাছ খেলে দেশ-বিরোধী? মোদি মন্তব্যের প্রতিবাদে ফিশ-ফ্রাই পরিবেশন তৃণমূল ভবনে

Date:

Share post:

যাঁরা মাছ খায়, তাঁরা নাকি হিন্দু-বিরোধী এবং রাষ্ট্র-বিরোধী! মৎস্যভোজ নিয়ে এমনই আজব তত্ত্ব তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে শুক্রবার তৃণমূল ভবনে দুপুরের খাবারের সঙ্গে পরিবেশন করা হল ফিশ-ফ্রাই। রামনামে সুবিধা করতে না পেরে এখন মাছ-প্রিয় বাঙালিকে সরাসরি ‘মাছে মারার’ চক্রান্ত করছে বিজেপি।

আমিষভোজীদের সরাসরি দেশ-বিরোধী তকমা দিয়ে দেওয়া নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মোদির এই মন্তব্যের পর একবেলার বদলে দুবেলা মাছ খাচ্ছেন। ইতিমধ্যেই তিনি সতর্ক করে বলেছেন, এই বিজেপি বাংলায় জিতলে বাঙালির মাছ খাওয়াই বন্ধ করে দেবে। আমরা সবাই মাছ খাই, তার মানে কি আমরা সবাই দেশ-বিরোধী? অভিষেকের সেই সতর্কবার্তার পর এবার প্রতীকী প্রতিবাদ হিসেবে তৃণমূল ভবনে বিতরণ হল ফিশ-ফ্রাই।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...