Monday, April 6, 2026

সুপ্রিম কোর্টে এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি হতে পারে ৩ মে

Date:

Share post:

হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন, এবিটিএ । সেই মামলারই সম্ভাব্য শুনানি হতে পারে আগামী সপ্তাহে । এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি হতে পারে আগামী সপ্তাহে । শীর্ষ আদালত সূত্রে খবর, আগামী শুক্রবার অর্থাৎ ৩ মে শুনানির সম্ভাবনা রয়েছে । উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের রায়ে চাকরি বাতিল হয়েছে ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মীর । হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন, এবিটিএ । সেই মামলারই সম্ভাব্য শুনানি হতে পারে আগামী শুক্রবার ।

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে । কলকাতা হাই কোর্ট অভিযোগ করেছিল স্কুল সার্ভিস কমিশনের তরফে অযোগ্যদের কোনও তালিকা প্রকাশ করা হয়নি। আদালতের এই অভিযোগকে উড়িয়ে দেয় কমিশন। চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, প্রতি ক্ষেত্রে হলফনামা-সহ যোগ্য এবং অযোগ্যদের তালিকা আদালতের হাতে তুলে দেওয়া হয়েছে । গত বছরের ২০ ডিসেম্বর এই ব্যাপারে পূর্ণাঙ্গ তালিকা আদালতের হাতে দেওয়া হয় বলেও জানান এসএসসি চেয়ারম্যান ।




Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...