Monday, April 6, 2026

সমকামী সম্পর্কে থাকলেই জেল! শাস্তির মেয়াদ হতে পারে ১৫ বছর

Date:

Share post:

সমকামী (homosexuality) সম্পর্ক নিয়ে বড় সিদ্ধান্ত। এই ধরনের প্রেমের সম্পর্কে জড়িত থাকলে ১৫ বছর পর্যন্ত কারাবাসের শাস্তি হতে পারে, জানিয়ে দিল ইরাক (Iraq criminalize same sex relationship)। ধর্মীয় মূল্যবোধকে রক্ষা করতেই সে দেশে এই আইন পাশ করা হয়েছে বলে সরকারি তরফে দাবি করা হলেও, খবর প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে সমালোচনার ঝড়।

শনিবারই ইরাকের সংসদে সমকামী সম্পর্ককে অপরাধ হিসাবে গণ্য করার আইন পাশ করা হয়(Laws are passed criminalizing same-sex relationships in Iraq)। ইরাকি সমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে এই আইন আনা হয়েছে বলেই সে দেশের সরকার জানিয়েছে। সূত্রের খবর প্রথমে এই আইনে সমকামী সম্পর্কে মৃত্যুদণ্ডের সাজার সুপারিশ করা হয়েছিল। পরে আমেরিকা ও ইউরোপিয়ান দেশগুলি এর বিরোধিতা করায় চাপে পড়ে সর্বাধিক ১৫ বছর পর্যন্ত সাজার আইন পাশ হয়। সেখানে বলা হয়েছে কেউ সমকামী সম্পর্কে জড়ালে সর্বোচ্চ ১৫ ও সর্বনিম্ন ১০ বছরের সাজা হবে তাঁর। সমকামিতা কিংবা দেহ ব্যবসার প্রচার করলে কমপক্ষে ৭ বছরের জন্য যেতে হবে কারাগারে। এতদিন পর্যন্ত ইরাকে সমকামী সম্পর্ককে অপরাধের চোখে দেখা হলেও তা নিয়ে বড় শাস্তির বিধান ছিল না। এই মুহূর্তে পৃথিবীতে ৬০টিরও বেশি দেশে নিষিদ্ধ সমকামী সম্পর্ক। ইরাকে রূপান্তরকামীদের (Transgenders) জন্যও বিশেষ আইন আনা হয়েছে। এখানে বলা হয়েছে, লিঙ্গ বদলকারীদের এক থেকে তিন বছরের কারাবাস বা ভারতীয় অঙ্কে প্রায় ৬ লক্ষ ৮৬ হাজার টাকারও বেশি জরিমানা হবে।

 

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...