Wednesday, April 1, 2026

দলীয় প্রার্থীর বিরুদ্ধে ভুয়ো অডিয়ো বানিয়ে গ্রেফতার বিজেপি রাজ্য কমিটির সদস্য!

Date:

Share post:

নিজের দলের প্রার্থীর বিরুদ্ধে ভুয়ো অডিয়ো তৈরি করে তা ভাইরাল করার অভিযোগে গ্রেফতার বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন মেজর ঋত্বিক পাল। জানা গিয়েছে, সোমবার রাত ১টা নাগাদ সাইবার থানার পুলিশ হিন্দমোটরের বাড়ি থেকে ঋত্বিককে গ্রেফতার করে। তাঁর দু’টি ল্যাপটপও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

ভোটের আবহে কিছু দিন আগে দু’টি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়। একটিতে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি প্রার্থী কবীরশঙ্কর বসুর কথোপকথন ছিল। আর একটি অডিয়োয় কবীর টাকা দিয়ে বিজেপির টিকিট কিনেছেন, এমন দাবি ছিল। কোনও অডিয়ো ক্লিপেরই সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ। ক্লিপ দু’টি ভাইরাল হতেই কল্যাণ এবং কবীর, দু’জনে চন্দননগর পুলিশে অভিযোগ জানান। চন্দননগর পুলিশের সাইবার থানা ‘আইপি অ্যাড্রেস ট্র্যাক’ করে ঋত্বিকের খোঁজ পায়। তার পর সোমবার রাতে বিজেপি নেতা ঋত্বিককে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। শ্রীরামপুরের বিজেপি প্রার্থী জানিয়েছেন, দলের কর্মী গ্রেফতার হবেন, এটা তাঁরা চান না। এই অডিয়ো ভাইরাল হওয়ার পর কবীর অভিযোগ করেছিলেন যে, এই ভুয়ো অডিয়ো কথোপকথনের নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে সিপিএমের।

শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মোহন আদক বলেন, ঋত্বিক পালকে গ্রেফতার করা হয়েছে। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তাঁকে ৪১ নম্বরে নোটিশ দিয়ে ডেকে পাঠানো হয়। এ ক্ষেত্রে তা হয়নি। কবীরশঙ্কর বসুর অভিযোগ সম্পর্কে আমি কিছু জানি না। যদি কেউ দোষী হন, আইন তার মতো করে ব্যবস্থা নেবে।
চন্দননগর পুলিশের কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, ফেক অডিয়ো ভাইরাল সংক্রান্ত দু’টি অভিযোগ দায়ের হয়েছিল। তার ভিত্তিতে তদন্ত শুরু হয়। এবং সেই সূত্রেই সোমবার রাতে গ্রেফতার হন ঋত্বিক পাল।




Related articles

লড়াই হোক উন্নয়নের নিরিখে! সুদামগঞ্জের সভা থেকে বিজেপিকে ‘ভোকাট্টা’ করার ডাক অভিষেকের 

উন্নয়নের খতিয়ান নিয়ে খোলা ময়দানে বিতর্কের চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজগঞ্জের আমবাড়ি সুদামগঞ্জের...

শুধু ওটিপি নয়, বাড়ছে নিরাপত্তা স্তর—ডিজিটাল পেমেন্টে নতুন নিয়ম চালু

ডিজিটাল লেনদেন (Digital Transactions) এখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। মোবাইল ফোনেই বিল পেমেন্ট (Bill Payment), অনলাইন...

আমি অনেকবার বলেছিলাম: কংগ্রেসকে নিশানা করে কী বললেন তৃণমূল সুপ্রিমো

নির্বাচন কমিশনের হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ করতে কংগ্রেসকেও (Congress) আহ্বান করেছিলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু সেই কথায় কর্ণপাত করেনি হাত...

ঘটনার ৩দিন পরে রাহুলের জন্য শোকপ্রকাশ ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের! তদন্তে সহযোগিতার আশ্বাস

রবিবার বিকেলে তালসারিতে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। আর তার তিনদিন পর, বুধবার শোক...